চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ০৩, মে ২০১৬
স্পোর্টস
A A

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। ৩১ বছর বয়সী এই লঙ্কান ক্রিকেটার অনেকদিন ধরেই খেলছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। খুব কাছ থেকে তাই এদেশের ক্রিকেটের জয়যাত্রা দেখেছেন তিনি। তাই তো বললেন, পারফরম্যান্স বিচারে শ্রীলঙ্কার থেকে বেশ এগিয়ে বাংলাদেশ।

সম্প্রতি শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন আবাহনীর এই ব্যাটসম্যান। বললেন, ‘গত এক বছর ধরে শ্রীলঙ্কার চেয়ে ভালো খেলছে বাংলাদেশ। পারফরম্যান্স বিবেচনায় নিলে বাংলাদেশ এখন আমাদের চেয়ে অনেক এগিয়ে।’

থারাঙ্গার কথা মিথ্যে নয়। গত দেড় বছরে সত্যিই বাংলাদেশ সাফল্যের বিচারে এগিয়ে আছে। টেস্টে ১১ ম্যাচ খেলে ৪টি জয় ও সাতটি হার রয়েছে শ্রীলঙ্কার। বাংলাদেশ ৫ টেস্টের চারটি ড্র ও ১টি হেরেছে। ওই একই সময়ে ওয়ানডেতে ১৮ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ১৩টি ম্যাচ, হেরেছে ৫টি ম্যাচ। অন্যদিকে ২৭ ম্যাচ খেলে ১২টি জিতেছে, ১৩টি হেরেছে। টি-২০ তেও লঙ্কানদের চেয়ে এগিয়ে টাইগাররা। ২১ ম্যাচ খেলে ৯টি জিতেছে বাংলাদেশ, হেরেছে ১১টি। ১৭ ম্যাচে ৪টি জয়ের বিপরীতের শ্রীলঙ্কার পরাজয় ১৩ টি।

২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় থারাঙ্গার। তখন থেকেই দেখে আসছেন বাংলাদেশের ক্রিকেটকে। যদিও গত ছয় মাস যাবত দলের বাইরে আছেন তিনি।বাংলাদেশ সম্পর্কে বলতে গিয়ে থারাঙ্গা জানালেন, ‘অনেক উন্নতি করেছে বাংলাদেশ। এর মধ্যে অনেক প্রতিভাবান ক্রিকেটার এসেছে দলে। শুধু মাঠের ক্রিকেট খেলাতে নয়, অবকাঠামোর দিক দিয়েও অনেক উন্নতি করেছে তারা। আর এটা বলতেই হয়, গত দুই বছর সত্যিই ভালো ক্রিকেট খেলছে দলটি।’

নিজেও অবশ্য ভালো খেলতে চান এবারের প্রিমিয়ার লিগে। সেই লক্ষ্য নিয়েই এসেছেন বাংলাদেশে। ডিপিএলে ভালো খেলে লঙ্কান নির্বাচকদের নজর কাড়তে চান ছয় মাস ধরে জাতীয় দলের বাইরে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

নারী আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে মারা সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের পর ইকনের পাশে জেলা প্রশাসন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

হাসপাতালের কক্ষ থেকে নার্স হাছিনার মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৬
ছবি: বৃদ্ধ মা আয়েশা খাতুন

সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই নিজের কবর খুঁড়ে রাখলেন বৃদ্ধা মা

জুলাই ২৩, ২০২৬

খাদ্য উৎপাদনের বড় ধরনের ঝুঁকির মুখে বাংলাদেশ: ডব্লিউএফপি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT