প্রায় সারা বাংলাদেশ ঘুরে নির্মিত জনপ্রিয় সঙ্গীত তারকা পড়শী’র মিউজিক ভিডিও ‘জয় হবেই হবে’। মিউজিক ভিডিওটি শনিবার রাতে প্রকাশ হয়েছে। কক্সবাজার বান্দরবান, সিলেট, ঢাকা, রূপনগর, পানাম সিটি সহ আরো বেশ কয়েকটি জায়গায় ঘুরে নির্মাণ করা হয়েছে পড়শীর মিউজিক ভিডিও।
ক্রিকেটের প্রেক্ষাপটে ‘জয় হবেই হবে’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি রবিউল ইসলাম জীবন। গানটির সুর ও সঙ্গীত আয়োজনের পাশাপাশি পড়শীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ইমরান।
মিউজিক ভিডিওটিতে পড়শীর মডেল হয়েছেন সোহেল সিরাজ ও আশফাক রানা। ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা চন্দন রায় চৌধুরী।
বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডের আগের দিন ব্ল্যাক ক্যাট’র ব্যানারে আজ রাত ৮টায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওটি প্রকাশ করা হবে।






