চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটের তিন ভার্সনে তিন টাইগার সেঞ্চুরিয়ান

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
১:৪১ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ভারতের ধর্মশালা যেনো এক বিন্দুতে মিলেছে। ১৯৯৯’র ২৫ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওডিআই সেঞ্চুরি পেয়েছিলেন মেহরাব হোসেন অপি। এরপর টেস্ট সেঞ্চুরি পেতে খুব একটা বেগ পেতে হয়নি টাইগারদের। পরের বছর নভেম্বরেই ঢাকার মাটিতেই ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

২০০৪ সালের জুলাইয়ে টি২০ ভার্সনে খেলা শুরু হলেও সেঞ্চুরির দেখা পায়নি কোনো টাইগার ক্রিকেটার। এক যুগের সেই আক্ষেপ ধর্মশালায় মেটালেন তামিম ইকবাল। শেষ পর্যন্ত তিনি ৬৩ বলে ১০৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

তামিম ইকবাল: ২০০৭ সালে অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলে অবিচ্ছেদ্য অংশ। এ ম্যাচের আগ পর্যন্ত টি২০ তে ১১১.৮৭ স্ট্রাইক রেটে এবং ২২.৪৭ গড়ে ৯৮৯ রান করেন। আজকের সেঞ্চুরিতে হাজার রানের মাইল ফলক ছুঁইয়েন এ বাহাতি। এছাড়াও অর্ধশতক রয়েছে তার চারটি।  বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংসটিও তার।

আমিনুল ইসলাম বুলবুল : ১৯৯৯ বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে স্কটল্যান্ড এবং বিশেষ করে পাকিস্তানকে হারিয়ে আলোড়ন তুলেছিল বাংলাদেশ।  ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের এক অসাধারণ ইনিংস খেলা বুলবুল অবসরের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কোচের দায়িত্বে রয়েছেন। তাঁর মূল দায়িত্ব ক্রিকেটে এশিয়ার পিছিয়ে থাকা দেশগুলোতে কোচিং করানো। ১৩টি টেস্ট খেলে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি এবং ৩৯টি ওয়ানডে খেলে তিনটি হাফ সেঞ্চুরি করা বুলবুল এখন সপরিবারে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
মেহরাব হোসেন অপি : বাংলাদেশের প্রথম বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২ রানের দুটো দারুণ ইনিংস এসেছিল তাঁর ব্যাট থেকে। বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম ফিফটি অপির। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানও তিনি। ক্রিকেট থেকে অবসরের পর পারিবারিক ব্যবসা দেখাশোনার পাশাপাশি কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন অপি। মোহামেডানের সহকারী কোচের দায়িত্বে ছিলেন গত মৌসুমে। প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ব্যাটসম্যান ৯টি টেস্ট খেলে একটি ফিফটি এবং ১৮টি ওয়ানডে খেলে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকান চাপের মুখে লড়ে কোয়ার্টারে গেল ১০ জনের ইংল্যান্ড

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT