চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার থেকে মন্ত্রী হওয়ার গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ১১, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবার বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন ভারতের জার্সিতে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলা মনোজ তিওয়ারি। হাওড়া শিবপুর কেন্দ্রে জিতে একেবারে সরাসরি প্রতিমন্ত্রী হয়ে গিয়েছেন তিনি। ক্রীড়া এবং যুব কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে মনোজকে।

বাংলার হয়ে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন মনোজ। জাতীয় দলের জার্সিতে ১২টি ওয়ানডে খেলেছেন। তার সর্বোচ্চ রান অপরাজিত ১০৪। তিনটি টি-টুয়েন্টি ম্যাচও খেলেছেন এ ব্যাটসম্যান। তবে ভারতের টেস্ট দলে সুযোগ হয়নি তার।

দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা নাইট রাইডার্স, রাইজিং পুনে, কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছেন আইপিএল। ক্যারিয়ার যখন গোধূলিলগ্নে তিনি রাজনীতিকেই বেছে নেন। সাধারণ মানুষের জন্য ভাল কিছু কাজ করার লক্ষ্য নিয়েই নামেন রাজনীতির ময়দানে।

এর আগে জাতীয় দলে খেলা বাংলার আর এক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা যুব কল্যাণ এবং ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়েছেন। লক্ষ্মীর ছেড়ে যাওয়া দায়িত্বই মনোজের হাতে তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার।

খেলা ছাড়ার আগেই বড় দায়িত্ব পাওয়া নিয়ে মনোজ বলেন, ‘এতজন বিধায়ক নির্বাচিত হয়েছেন। এর মধ্য থেকে মন্ত্রী নেওয়া হয়েছে মাত্র ৪৩ জনকে। এর মধ্যে আমি আছি। এটা আমার জন্য বিরাট পাওয়া। এত গুরুত্বপূর্ণ দায়িত্বে যে দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে ভেবেছেন, সে জন্য আমি কৃতজ্ঞ।’

‘’আমি তো এখনো অবসর নেওয়ার সিদ্ধান্ত নিইনি। হয়তো সামনে মাঠে নামব। তবে মন্ত্রিত্ব অনেক বড় দায়িত্ব। অনেক কঠিন দায়িত্ব। এত কাজ সামলে ক্রিকেট মাঠে নামার সময় থাকবে কি না, সেটা জানি না। দেখা যাক, আপাতত সামনে তো কোনো খেলা নেই।’’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিধানসভামন্ত্রীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT