‘২০ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের’ অভিযোগের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন।
মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন। সেই সাথে এই সময়ের মধ্যে তাকে ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।







