চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটারদের ধর্মঘট, যা বলছে বিসিবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
- লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত সফরের ক্যাম্প শুরু হওয়ার কথা ২৫ অক্টোবর। তার আগে ধর্মঘটের ডাক দিয়েছেন দেশের ক্রিকেটাররা। ১১ দফা দাবি পূরণ না হলে ক্রিকেটীয় কার্যক্রমে থাকবেন না সাকিব-তামিম-মুশফিকরা। এমন ঘোষণার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী তাৎক্ষণিক বক্তব্যে জানিয়েছেন, সমস্যা সমাধানে যতদ্রুত সম্ভব পদক্ষেপ নেবে বিসিবি।

‘আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। অবশ্যই আমাদের খেলোয়াড়রা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের দাবিগুলো লিখিত পেলে বোর্ডে আলোচনা করব। পরবর্তীতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

‘খেলোয়াড়দের বিভিন্ন দাবি-দাওয়া বিভিন্ন সময়ে এসেছে এবং আমাদের চেষ্টা থাকে যতটুকু সম্ভব তা সুরাহা করার। আজকের বিষয়টা আমাদের নজরে এসেছে। অবশ্যই আমরা বিষয়টা বোর্ডে আলোচনা করব। সিদ্ধান্ত নেব। আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিষয়টা যত তাড়াতাড়ি সম্ভব সুরাহার চেষ্টা করব।’

দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের উন্নয়নে ১১ দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করে তা তুলে ধরেন শীর্ষ ক্রিকেটাররা। বিকেলে মিরপুরের একাডেমি মাঠে একে একে সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহরা লিখিত বক্তব্য পড়ে শোনান। শতাধিক ক্রিকেটার মিলে সিদ্ধান্ত নেন বিসিবি তাদের দাবি মেনে না নিলে ঘরোয়া-আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে সরে যাবেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারদের ধর্মঘটবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে বছর এক হচ্ছেন রণবীর-দীপিকা!

পরবর্তী

মরিনহোর দরজায় পেরেজ, ব্যাপক চাপে জিদান

পরবর্তী

মরিনহোর দরজায় পেরেজ, ব্যাপক চাপে জিদান

বিধানসভা নির্বাচন: ভোট নিয়ে বলিউড তারকাদের উচ্ছ্বাস

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT