চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোর দরজায় পেরেজ, ব্যাপক চাপে জিদান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

দলের বড় সমর্থক রাফায়েল নাদালের বিয়ের রাতেই শনিবার রিয়াল মাদ্রিদের জন্য লজ্জার রাত নিয়ে আসে লা লিগা। এই মৌসুমে লা লিগায় রিয়াল প্রথম হেরে যায় মায়োর্কায় খেলতে গিয়ে। রিয়ালে হারে সুবিধা হয় বার্সেলোনার। ফরাসি কোচ জিদানের জন্য যা মোটেই সুখবর নয়। এরই মধ্যে খবর, ক্লাবের সাবেক কোচ জোসে মরিনহোর সঙ্গে যোগাযোগ করছে রিয়াল।

মাত্র একটা ম্যাচে হার, পয়েন্ট টেবিলেও দুই নম্বরে আছে রিয়াল। তবে এতেই চেয়ার গরম হয়ে উঠছে কোচ জিদানের।

লিগ পারফরম্যান্সের চেয়ে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে বেশি বাজে অবস্থা রিয়ালের। প্রথম দুই ম্যাচের একটিতেও জিততে পারেননি তারা। হারের সঙ্গে আছে ড্রও। এই অবস্থায় মঙ্গল তুর্কি ক্লাব গ্যালাতসারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে লস ব্লাঙ্কোসদের।

এই অবস্থায় এক স্প্যানিশ ট্যাবলয়েড খবর দিচ্ছে, সাবেক কোচ জোসে মরিনহোর সঙ্গে যোগ করেছে ক্লাব। পর্তুগিজ এই কোচের সঙ্গে নাকি গত ১২ মাস ধরেই যোগাযোগ রাখছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ।

স্প্যানিশ ট্যাবলয়েড এল চুরিংতো জানায়, ‘ব্যাপক চাপে আছেন কোচ জিদান। এই অবস্থায় মরিনহো দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা সেটা জানতে তার সঙ্গে যোগাযোগ করেছেন পেরেজ।

এরআগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনহো। পেরেজের সঙ্গেও তার সম্পর্কটা বেশ ভালো। দুজনের এই ভালো সম্পর্কই পর্তুগিজ কোচকে বার্নাব্যুতে ফেরাতে পারে বলে বলছে ওই ট্যাবলয়েড।

Reneta

তবে মরিনহোকে নিয়ে এবারই প্রথম গুজব ছড়ায়নি। মাস দুয়েক আগে আরেকটি স্প্যানিশ ট্যাবলয়েড দাবি করেছিল, আবার এক হচ্ছে রিয়াল-মরিনহো।

গত বছরের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড তাকে বরখান্ত করার পর থেকে ফাঁকা মরিনহো। এখন শুধু বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষজ্ঞের কাজ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানপেরেজমরিনহোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT