চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকইনফোর সেরাদের তালিকায় মুশফিক-লিটন-মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির ওয়ানডে বর্ষসেরা একাদশে ঠাই পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। টাইগারদের আরও তিন ক্রিকেটারের সামনে সুযোগ থাকছে ক্রিকইনফোর ওয়ানডেতে সেরা ব্যাটিং-বোলিং পারফরম্যান্সের পুরস্কার জিতে নেয়ার।

বাংলাদেশের যে তিনজনের পারফরম্যান্স তুলে ধরা হয়েছে ক্রিকইনফোর বিচারকদের সামনে, তাতে আছেন লিটন দাস, মুশফিকুর রহিম ও মাশরাফী বিন মোর্ত্তজা।

লিটন ও মুশফিক জায়গা পেয়েছেন ওয়ানডেতে সেরা পারফর্মারের তালিকায়। দুজনেই ঝলক দেখিয়েছেন এশিয়া কাপে। গত আসরের শুরুর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওভারে তিন রানের মধ্যে ৩ উইকেট হারায় বাংলাদেশ। সেই অবস্থায় একাই লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম। মোহাম্মদ মিঠুনকে নিয়ে ১৩৪ রান পর্যন্ত আনার পর আবারও বিপদে পড়ে বাংলাদেশ। ১৪২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দুইশর নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে।

সেখান থেকে লড়াইটা চালিয়ে যান মুশফিক। শেষ উইকেটে এক হাতে ব্যাট করতে নামা তামিম ইকবালকে নিয়ে ১৬ বলে ৩২ রানের জুটি গড়ে টাইগারদের এনে দেন লড়াই করার পুঁজি। পথে ১৪৪ রান করেছেন মুশি। পাঁজরে ব্যথা নিয়েও খেলেছেন, আউট হয়েছেন শেষ ব্যাটসম্যান হিসেবে। ক্রিকইনফোর চোখে ২০১৮ সালের অন্যতম সেরা ও সাহসী ইনিংস সেটি।

এশিয়া কাপেরই আরেকটি পারফরম্যান্স ঠাই পেয়েছে ক্রিকইনফোর সেরা পারফরম্যান্সের তালিকায়। ভারতের বিপক্ষে ফাইনালে লিটন দাসের ১২১ রানের ইনিংসটি। ক্রিকইনফোর চোখে লিটনের যে পারফরম্যান্সটি বেশি চোখে পড়েছে তা হল জাসপ্রীত বুমরাহকে বেরিয়ে এসে শট খেলা।

বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানকে যেভাবে নাচিয়ে ছাড়েন বুমরাহ, সেখানে উইকেট থেকে বেরিয়ে এসে ভারতের এই পেসারকে বাউন্ডারির ওপারে আছরে ফেলার মতো দুঃসাহস দেখিয়েছেন লিটন। কেবল বুমরাহকেই নয়, যুযবেন্দ্র চাহালের মতো স্পিনারকে এক ওভারে দুবার ছয় মেরে নাকাল করে ছাড়েন টাইগারদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

Reneta

সেই ম্যাচে ২২৩ রানে অলআউট হয় বাংলাদেশ। যেখানে লিটনের একারই অবদান ১২১! বাকিরা মিলে করতে পেরেছেন ১২৯ বলে মাত্র ৬৩ রান। যতক্ষণ উইকেটে ছিলেন লিটন, ততক্ষণই রান উঠেছে। বাউন্ডারি এসেছে প্রায় প্রতি ওভারেই।

আর প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে বোলিংয়ে সেরা পারফরম্যান্সের তালিকায় জায়গা পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। ক্যারিবীয় সফরে দুই টেস্ট হেরে হোয়াইটওয়াশের পর ওয়ানডে সিরিজে শুরুতে বাংলাদেশকে জ্বালানি দিয়েছিল টাইগারদের ওয়ানডে অধিনায়কের সেই পারফরম্যান্সটি। সাকিব-তামিমের এক জুটির কল্যাণে ২৭৯ রানের সংগ্রহ পাওয়ার পর এভিন লুইস, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল ও অ্যাশলে নার্সকে ফিরিয়ে ক্যারিবীয়দের ম্যাচ থেকে ছিটকে দেন ম্যাশ। পরে সিরিজটি ২-১এ জিতে নেয় টাইগাররা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজামুশফিকুর রহিমলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT