চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকইনফোর বর্ষসেরায় নেই কোন বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৯ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

প্রতি বছরের মত বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৭ সালে ক্রিকেটারদের বর্ষসেরা পারফরম্যান্সের তালিকা ঘোষণা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইসএসপিএন-ক্রিকইনফো।

ক্রিকইনফো অ্যাওয়ার্ডের ১১তম আসর এবার। সেজন্য দশটি ক্যাটাগরিতে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। পুরস্কার জয়ীদের তালিকায় অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, আফগানিস্তান থেকে নাম থাকলেও নেই কোন বাংলাদেশি ক্রিকেটার।

শুরুতে তিন ধরনের ক্রিকেটে ব্যাটিং, বোলিংয়ে সেরা পারফরম্যান্স বাছাই করেছে ওয়েবসাইটটি। পরে সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ক্রিকইনফোর সিনিয়র সম্পাদকদের নিয়ে গঠিত জুরি বোর্ডের ভোটে নির্বাচিত করেছে সেরা পারফর্মারকে।

এবারের জুড়ি বোর্ডে ছিলেন অস্ট্রেলিয়ার ইয়ান চ্যাপেল, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, পাকিস্তানের রমিজ রাজা, সাউথ আফ্রিকার ড্যারিল কালিনান, ভারতের অজিত আগারকার এবং ক্রিকইফোর সিনিয়র এডিটর মার্ক নিকোলসন।

তাদের ভোটে সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতে নিয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। টেস্ট বোলিং অ্যাওয়ার্ড পেয়েছেন অজি স্পিনার নাথান লায়ন।

গত বছর পুনেতে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত জয়ে ভূমিকা ছিল স্টিভেন স্মিথের ১০৯ রানের ইনিংসের। ওই ইনিংসই পেয়েছে বছর সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সের তকমা। আর বেঙ্গালুরুতে রবিচন্দন অশ্বিনের ৪১ রানে ৬ উইকেট নেয়া ম্যাচে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন লায়ন। সেই বোলিং তাকে ক্রিকইনফোর পুরস্কার এনে দিয়েছে।

Reneta

মূর্তিকারিগর

ওয়ানডেতে সেরা ব্যাটিংয়ের পুরস্কার উঠেছে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ী ফখর জামানের হাতে। ভারতের বিপক্ষে ফাইনালে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানি ওপেনার। এটি ছিল তার ক্যারিয়ারের মাত্র চতুর্থ ওয়ানডে।

একইভাবে ওয়ানডের সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কারটিও গেছে পাকিস্তানের ঝুলিতে। মোহাম্মদ আমির জিতেছেন সেরা বোলিংয়ের অ্যাওয়ার্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ১৬ রানে তিন উইকেট নিয়েছিলেন। তার বোলিং তোপেই ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং লাইনআপ। সেটাই সেরা নির্বাচিত হয়েছে।

টি-টুয়েন্টি ব্যাটিং অ্যাওয়ার্ড জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। ভারতের বিপক্ষে কিংস্টনে অপরাজিত ১২৫ রানের ইনিংসের কারণে পুরস্কার পেয়েছেন তিনি। এই ফরম্যাটে বোলিংয়ে পুরস্কার গেছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের ঘরে। বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ২৫ রানে ৬ উইকেট পেয়েছিলেন, তার জন্যেই পুরস্কার।

ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট সেরা অধিনায়কের পুরস্কার জিতেছেন। পেছনে ফেলেছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদকে। গত বছর আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ওই দলের অধিনায়ক ছিলেন হিদার নাইট।

ডেব্যুট্যান্ট অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। অ্যাসোসিয়েট বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার হয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশীদ খান। অ্যাসোসিয়েট ব্যাটিং অ্যাওয়ার্ড জিতেছেন স্কটল্যান্ডের কাইল কোয়েৎজার।

জয়ী ১০ ক্রিকেটার
বেস্ট টেস্ট ব্যাটিং পারফরম্যান্স: স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
বেস্ট টেস্ট বোলিং পারফরম্যান্স: নাথান লায়ন (অস্ট্রেলিয়া)

ওয়ানডেতে সেরা ব্যাটিং পারফম্যান্স: ফখর জামান (পাকিস্তান)
ওয়ানডেতে সেরা বোলিং পারফম্যান্স: মোহাম্মদ আমির (পাকিস্তান)

টি-টুয়েন্টির সেরা ব্যাটিং পারফরম্যান্স: এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
টি-টুয়েন্টির সেরা বোলিং পারফরম্যান্স: যুজবেন্দ্র চাহাল (ভারত)

অ্যাসোসিয়েট বোলিং পারফরম্যান্স অব দ্য ইয়ার: রশিদ খান (আফগানিস্তান)
অ্যাসোসিয়েট ব্যাটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার: কাইল কোয়েৎজার (স্কটল্যান্ড)

ডেবুট্যান্ট অব দ্য ইয়ার: কুলদীপ যাদব (ভারত)
সেরা অধিনায়ক: হিদার নাইট (ইংল্যান্ড)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকইনফো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুগল অ্যাপে যুক্ত হচ্ছে স্ক্রিনশট এডিট করার সুবিধা

পরবর্তী

জামায়াত বিরোধীদের নিয়ে আলাদা রাজনৈতিক জোট করতে চায় বিএনপি

পরবর্তী
বিএনপি

জামায়াত বিরোধীদের নিয়ে আলাদা রাজনৈতিক জোট করতে চায় বিএনপি

অর্ধনগ্ন করে রাতভর র‍্যাগিং! কী শিখছি আমরা?

সর্বশেষ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬

ফাইনালের আগে ঢাকায় সঞ্জয় দেব-প্রীতম হাসানের কনসার্ট

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT