চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে পারফর্মার মারুফা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

অভাব-অনটনে খেলা থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথাও ভাবছিলেন মারুফা আক্তার। করোনাকালে বাবার সঙ্গে করেছিলেন হালচাষ। জীবন যুদ্ধের লড়াই চালিয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক নৈপুণ্য দেখিয়ে ১৯ বছর বয়সে জাতীয় দলে ডাক পান। আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে নজরকাড়া পারফরম্যান্সের আনুষ্ঠানিক স্বীকৃতিটাও এবার পেলেন কৃষক বাবার সন্তান। ক্রিকইনফোর চোখে হয়েছেন ২০২৩ সালের বর্ষসেরা ওয়ানডে পারফর্মার।

গত বছরের ১৬ জুলাই মিরপুরে ভারতের বিপক্ষে মেয়েদের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় মারুফার বোলিং তোপে কুপোকাত হয়ে টিম ইন্ডিয়া মাত্র ১১৩ রানে গুটিয়ে যায়। বৃষ্টি আইনে বাঘিনীদের ৪০ রানের দারুণ জয়ে অনবদ্য ভূমিকা রাখা মারুফা সেদিন ৭ ওভারে ২৯ রান খরচায় পান ৪ উইকেট, হন ম্যাচসেরা। ডানহাতি পেসারের সেই পারফরম্যান্সকে ক্রিকইনফো দিয়েছে বর্ষসেরার স্বীকৃতি।

২০২৩ সালের শুরুতে নিউজিল্যান্ডে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সিরিজে উইকেটহীন ছিলেন মারুফা। যদিও তার ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে দলের মধ্যে সন্দেহ ছিল না বললেই চলে। বল হাতে উইকেট পাওয়াটাও যেন ছিল বাকি।

ভারতের সঙ্গে নজরকাড়া সেই বোলিংয়ে নিজের তৃতীয় ওভারে ওপেনার স্মৃতি মান্ধানাকে সাজঘরে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান। উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১১ রান করা ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার উইকেটটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপর আরেক ওপেনার প্রিয়া পুনিয়ার উইকেটও তুলে নেন। আমনজোত কৌরকেও উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতির গ্লাভসে ক্যাচ দিতে বাধ্য করেন মারুফা। পরে দারুণ এক ইয়র্কারে স্নেহ রানার লেগ স্টাম্প উড়িয়ে দেন।

মারুফার সেদিনের কীর্তিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো জয়ের স্বাদ পায়। ১৯ বর্ষী পেসারই ওয়ানডে ফরম্যাটে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ৪ উইকেট দখলের নজিরও গড়েন।

টিম টাইগ্রেসের কোচ হাসান তিলকারত্নের কন্ঠে জীবন যুদ্ধে জয়ী মারুফার উপর দলের আস্থার কথা জানান। ভারত বধের স্মৃতিচারণে অকপটেই বললেন, ‘সে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলারদের একজন। ভারতীয় ব্যাটাররা স্পিনারদের খুব ভালোভাবে সামলাচ্ছিল। তাই আমরা মোমেন্টাম ভাঙতে চেয়েছিলাম। পরের ইনিংসে তাই আমাদের মারুফাকে দিয়ে বল করানোর এটি একটি কারণ ছিল।’

Reneta

নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে ছিল সতীর্থের সামর্থ্যের প্রশংসা। লাল-সবুজের দলের অধিনায়কের ভাষ্য, ‘মারুফা খুব মেধাবী, তরুণ এবং সতেজ। সে আমার কাজ সহজ করে দেয়। খুব বেশি চিন্তা করে না এবং পরিকল্পনা অনুযায়ী বোলিং করে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডেক্রিকইনফোনিগার সুলতানা জ্যোতিবাংলাদেশমারুফালিড স্পোর্টসহাসান তিলকারত্নে
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুলের পদ নিয়ে ইসির ব্যাখ্যা

জুলাই ২৩, ২০২৬

গ্রামাঞ্চলে চিকিৎসক সংকট দূর করার আহ্বান ডা জুবাইদার

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT