চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের নাহিদা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নাহিদা ক্রিকেট খেলছেন মাঠে, ব্যাটিং অনুশীলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মতো এবারও সব ফরম্যাট মিলিয়ে ছেলে ও মেয়েদের বর্ষসেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ২০২৩ সালের বর্ষসেরা একাদশে ছেলেদের কোনো ফরম্যাটে বাংলাদেশের কেউ জায়গা না পেলেও মেয়েদের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার।  

ছেলেদের ক্রিকেটে চলতি বছর বলার মতো খুব বেশি সাফল্য না এলেও মেয়েদের ক্রিকেটে লাল-সবুজের জার্সিধারীদের বেশ সুসময় ছিল। গত জুলাইয়ে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

পরে সাউথ আফ্রিকার মাটিতেও ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ঐতিহাসিক জয়ের মুখ দেখেছে বাংলাদেশের মেয়েরা। দলের এমন সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাহিদা। এর আগে আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ২৬ বর্ষী এ বাঁহাতি ক্রিকেটার।

১৯.৪৫ গড়ে ২০২৩ সালে নাহিদা ১১ ম্যাচে শিকার করেছেন ২০ উইকেট। ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন কেবল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার। চলতি বছর তার শিকার ২১ উইকেট।

শ্রীলঙ্কান চামারি আথাপাথু ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে ওপেনার হিসেবে একাদশে রাখা হয়েছে। আথাপাথু ৬৯.১ গড়ে ৪১৫ রান করেছেন। অন্যদিকে, ৭৭.৪ গড়ে ৩৮৭ রানের সঙ্গে উইকেটের পেছনে ৬ ক্যাচ ও একটি স্ট্যাম্পিং করেছেন মুনি।

তিনে রয়েছেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইন। এ বছর কিউই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে ৩৪৬ রান ও ১২ উইকেট। অধিনায়কের দায়িত্বও তিনি পেয়েছেন।

Reneta

চারে আছেন আরেক কিউই ক্রিকেটার আমিলা কের। ৬৭.৬ গড়ে ৫৪১ রান ও ৮ উইকেট নিয়েছেন তিনি। পাঁচে ইংল্যান্ডের নাট সাইভার ব্রান্ট। দলে আছেন আরেক অজি অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার। ১৭৯ রানের সঙ্গে ২১ উইকেট রয়েছে তার দখলে রয়েছে। বোলারদের মধ্যে আছেন সাদারল্যান্ড, ডি-ক্লার্ক, নাহিদা ও লিয়া তাহুহু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশলিআইসিসিক্রিকইনফোটাইগ্রেসনাহিদাবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT