চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকইনফোর চোখে সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড এন্ড ওয়েলসে বিশ্বকাপ আসর শুরু হতে আর মাসখানেক বাকি। তার আগে এই বিশ্বকাপ তো বটেই, নানা প্রসঙ্গে আলোচনা হচ্ছে আগেরগুলো নিয়েও। এরমধ্যেই বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ বাছাই করেছে বিশ্বখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।

ক্রিকইনফোর বেছে নেয়া একাদশে অধিনায়ক ইমরান খান। ১৯৯২ সালে তার নেতৃত্বেই বিশ্বকাপ জেতে পাকিস্তান। এখন অবশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক।

ক্রিকইনফো তাদের ওয়েবসাইটে জানায়, আমাদের ২২ কর্মী-সদস্য তাদের বিশ্বকাপের সেরা একাদশ ঠিক করেন। সেখান থেকেই আমরা একটি যৌথ দল গঠন করেছি। মোট ৩৯জন ক্রিকেটার থেকে ২২জন ক্রিকইনফো সদস্য পছন্দের একাদশ ঠিক করেন। সেরা ১১জনের অনেকেই একাধিক জনের পছন্দের তালিকায় ছিলেন। তবে ওয়াসিম আকরামই একমাত্র ক্রিকেটার যিনি ২২জনের তালিকাতেই ছিলেন।

প্রথম ১০জন ঠিক হওয়ার পর প্রবল প্রতিযোগিতা হয় ১১তম জনের জন্য। যেখানে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় ছিলেন কুমার সাঙ্গাকারা, সনাৎ জয়সুরিয়া, স্টিভ ওয়াহ, কপিল দেব ও এবি ডি’ভিলিয়াস। শেষ পর্যন্ত লড়াই উতরে নাম ওঠে সাঙ্গাকারার।

বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশের ছবি পোস্ট করে টুইট করেছে ইএসপিএন-ক্রিকইনফো।

ইএসপিএনের চোখে বিশ্বকাপের সর্বকালের সেরা একাদশ
ইমরান খান (অধি./পাকিস্তান), অ্যাডাম গ্রিলক্রিস্ট (উইকেটকিপার/অস্ট্রেলিয়া), শচীন টেন্ডুলকার (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), ল্যান্স ক্লুজনার (সাউথ আফ্রিকা), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), মুত্তিয়া মুরালিধরান (শ্রীলঙ্কা) ও গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকইনফোক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলা ভাষায় গবেষণা করার প্রত্যয় তরুণ গবেষকদের

পরবর্তী

মুক্তির আগেই পুরো ছবি ফাঁস!

পরবর্তী

মুক্তির আগেই পুরো ছবি ফাঁস!

গাইবান্ধার চরাঞ্চলে প্রথমবারের মতো সূর্যমুখি ফুল চাষ

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT