চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকইনফোর চোখে মুস্তাফিজ সেরা

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৮:৫৯ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

সব ধরনের ক্রিকেটে মুস্তাফিজের বয়স দুই বছর। প্রথম শ্রেণীর ক্রিকেট আগে শুরু করলেও আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন এক বছর হলো। আর এই অল্প সময়ে নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের, তাইতো ক্রিকেটের সবচেয়ে বড় ওয়েবসাইট ক্রিকইনফোর পরিসংখ্যান বিষয়ক সম্পাদক এস রাজেশ তথ্যবহুল বিশাল প্রতিবেদন করেছেন ‘কাটার মাষ্টার’কে নিয়ে। 

গত বছর ২৪ এপ্রিল হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের একমাত্র টি-টুয়েন্টি দিয়ে অভিষেক হয়েছিলো কাটার মাস্টারের।  অচেনা মুস্তাফিজের সামনে সেদিন হাবুডুবু খেয়েছে পাকিস্তানের টি-টুয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যানরা। চার ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। যার মধ্যে ১৬টি ছিলো ডট বল। তার করা ২৪ বলে একটি মাত্র বাউন্ডারি মারতে পেরেছিল পাকিস্তানি ব্যাটসম্যানরা।

অভিষেক ম্যাচেই প্রথম শিকার করেছিলেন টি-টুয়েন্টির ড্যাশিং ব্যাটসম্যান শহীদ আফ্রিদিকে। পরে তুলে নিয়েছিলেন পাকিস্তানের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজের উইকেট।

এস রাজেশ তার রিপোর্টে বলেছেন পরিসংখ্যানের দিক দিয়ে ‘ফিজ’ই সেরা। মুস্তাফিজের টি-টুয়েন্টি ক্রিকেটের সেই সেরার রূপগুলোই তুলে ধরা হয়েছে রিপোর্টে।

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের মধ্যে উজ্জ্বল কাটার মাস্টার মুস্তাফিজ। বাংলাদেশের তারকা বোলার মুম্তাফিজুর রহমান আইপিএলের আসরে প্রত্যেক ম্যাচেই নিজের জাত চিনিয়েয়ে যাচ্ছেন। তার বোলিংয়ে ভুগছেন না এমন কোনো ব্যাটসম্যান নেই এ টুর্নামেন্টে।

Reneta

এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জার্সিতে মোট ২ টেস্ট, ৯ ওয়ানডে এবং ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ২ টেস্টে ১৪.৫০ গড় ও ২.৫৫ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৪টি। ৯ ওয়ানডেতে ১২.৩৪ গড় ও ৪.২৬ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ২৬টি। আর ১৩ টি২০ ম্যাচে ১৩.৯৫ গড় ও ৫.৯৮ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ২২টি।

প্রথম শ্রেণীর ক্রিকেটেও সমান উজ্জ্বল তিনি। পরিসংখ্যান বলছে, ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে মুস্তাফিজ বর্তমানে বিশ্বসেরা বোলারদের একজন। বিশেষত ব্যাটসম্যানদের জন্য দাপট দেখানোর খেলা টি-টুয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ এক অন্যন্য বোলার।

গত বছরের ২৪ এপ্রিল থেকে এখন পর্যন্ত টি-টুয়েন্টি ক্রিকেটে কম করেও ৭৫ ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে গড়ের হিসাবে মুস্তাফিজই সেরা। মুস্তাফিজকে সবার উপরে রেখে তৈরি ৮ জনের তালিকায় আছেন আরেক টাইগার বোলার আল-আমিন হোসেন। 

অন্যদিকে, সেরা ইকোনমির বোলারদের মধ্যে তিনে রয়েছেন মুস্তাফিজ। আর ডেথ ওভার তথা ১৫ থেকে ২০ ওভারে বোলিং করার ক্ষেত্রে সফলতায় নিজেকে নিয়ে গেছেন সবার উপরে। এই ক্যাটাগরিতে মুস্তাফিজের পাশে আছেন সাকিব আল হাসান। 

গত এক বছরে টি-টুয়েন্টি ম্যাচে ৪৮ জন বোলার যারা কমপক্ষে ৭৫ ওভার বল করেছেন তাদের নিয়ে একটি পরিসংখ্যান করা হয়েছে ক্রিকইনফোর ওই প্রতিবেদনে।

যেখানে মুস্তাফিজই শীর্ষে রয়েছেন গড়ের হিসাবে। তার বোলিং গড় ১৫.২৭। ইকোনোমি রেট ৫.৯২।টি-টুয়েন্টি ক্রিকেটে সেরা ইকোননোমি রেটের বোলারদের তালিকায় ৫.৯২ ইকোনমি রেট নিয়ে মুস্তাফিজ রয়েছেন তিন নম্বরে।

টি-টুয়েন্টি ক্রিকেটে তাই পেসারদের মধ্যে সেরা ইকোনমি রেটেও কিন্তু মুস্তাফিজুর রহমানেরই। গত এক বছরে টি-টুয়েন্টি ক্রিকেটে উইকেট নেওয়ার ক্ষেত্রেও বেশ এগিয়ে রয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। তিনি ৪৩টি উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

স্লোয়ার আর কাটারের সঙ্গে তার বোলিংয়ের সময় গতির পরিবর্তনের অপূর্ব সমন্বয় ঘটিয়ে মুস্তাফিজ যে বোলিং কৌশল ক্রিকেটের বাইশ গজে প্রয়োগ করে চলেছেন, তাতে পরাস্ত বিশ্বসেরা ব্যাটসম্যানরা। তাকে রপ্ত করার কৌশল এখনো অজানা বিশ্বসেরাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT