চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাসিয়াসকে টপকে রামোসের বিশ্ব রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ০৮, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ এক রেকর্ড গড়েছেন সার্জিও রামোস। কিংবদন্তি ইকার ক্যাসিয়াসকে টপকে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার।

শুক্রবার রাতে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ফারো আইল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারায় স্পেন। সেই ম্যাচ দিয়েই বিশ্ব রেকর্ড গড়েছেন রামোস।

নিজের মাইলফলকের ম্যাচ রাঙাতে মাত্র পাঁচ মিনিট সময় নেন রামোস। এদিন খেলার পঞ্চম মিনিটে তার গোলেই লিড নেয় স্প্যানিশরা। স্পেনের হয়ে জেসাস নাভাস ও হোসে গায়াও একটি করে গোল করেন। অপর গোলটি প্রতিপক্ষের নিজেদের জালেই জড়ানো।

স্পেনের হয়ে ১৬৭ ম্যাচ খেলে ১২১টি জয় নিয়ে এতদিন শীর্ষে ছিলেন ক্যাসিয়াস। শুক্রবারের জয়ে স্পেন ও রিয়াল মাদ্রিদের সাবেক সতীর্থকে পেছনে ফেলে রেকর্ড এককভাবে দখলে নিয়েছেন রামোস।

২০০৫ সালে চীনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রামোসের। আর চারটি ম্যাচ খেলতে পারলে ক্যাসিয়াসকে টপকে স্পেনের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়বেন এ ডিফেন্ডার।

রামোস ও ক্যাসিয়াসের পর জয়ের দিক থেকে পরের দুটি স্থানে রয়েছেন স্পেনেরই দুই খেলোয়াড়। তারা হলেন- জাভি হার্নান্দেজ (১৩৩ ম্যাচে ১০০) ও আন্দ্রেস ইনিয়েস্তা (১৩১ ম্যাচে ৯৬)।

Reneta

বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে রামোসের রেকর্ড ভাঙতে পারেন কেবল ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা এখন পর্যন্ত দেশের জার্সিতে ৯২টি ম্যাচে জয় পেয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিয়াসরামোসলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
ছবি: আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি (সংগৃহীত)।

মামলার জট কমাতে নতুন উদ্যোগ, এক বছরে মামলা ২০ লাখে নামানোর লক্ষ্য

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT