টিপস-রিভিউ

ক্যাসিও আনছে নতুন স্মার্টওয়াচ

ক্যাসিও আনছে নতুন স্মার্টওয়াচ

জাপানের ঘড়ি নির্মাতা ক্যাসিও সম্প্রতি ‘ডব্লিউএসডি-এফ২০এ’ মডেলের নতুন স্মার্টওয়াচ উন্মুক্ত করছে। ৩৯৯ মার্কিন ডলার দামের এই স্মার্টওয়াচ শুধু নীল রঙে বাজারে আসবে।

স্মার্টওয়াচটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ওয়্যার ২.০ বা ওয়্যার ওএস।

১ দশমিক ৩২ ইঞ্চি মাপের ডুয়াল লেয়ারের টিএফটি এলসিডি স্ক্রিন ও মনোক্রোম এলসিডি রয়েছে এতে। এতে ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএসের মতো সুবিধা আছে।

এ ছাড়া অফলাইন ম্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে স্মার্টওয়াচটিতে। পানিরোধী ঘড়িটি ৫০ মিটার পানির নিচেও চলবে।

এতে অ্যাকসিলরোমিটার, এয়ার প্রেশার সেন্সর, অ্যালটিচিউড সেন্সর, কম্পাস, জাইরোস্কোপের মতো নানা সেন্সর আছে।

বিষয়:স্মার্টওয়াচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…