চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাশ রিসিটে বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২১
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ক্যাশ রিসিট স্পর্শ করার ফলে মানব দেহে বিপজ্জনক রাসায়নিক বিসফেনলএ (বিপিএ) ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। যা মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য উদ্বেগজনক ঝুঁকির কারণ।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডোর সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার ‘বিপিএ ইন রিসিট: টক্সিন ইন ফিঙ্গার’ শীর্ষক রিপোর্টের ফলাফল এসডো অনলাইন আয়োজনের মাধ্যমে প্রকাশ করে।

গবেষণা অনুসারে ক্যাশ রিসিটে ০.০৮ শতাংশ থেকে ৩.৭ দশমিক মাত্রায় বিপিএ পাওয়া গেছে (ওজন দ্বারা প্রমাণিত) যার সর্বনিম্ন হার ইউরোপীয়ান ইউনিয়ন-ইইউ এর আদর্শ হার (০.০২%) এর চেয়ে বেশি।

বিসফেনলএ বা বিপিএ, একটি অন্ত:স্রাব ক্ষতিকারক রাসায়নিক যা মানব দেহ, পরিবেশ, প্রাণী এবং উদ্ভিদকে ক্ষতিগ্রস্ত করে। গবেষকদের মতে, প্রাথমিকভাবে এস্ট্রোজেন সাপ্লিমেন্ট হিসেবে তৈরি বিপিএ, নবজাতক ও শিশুদের বিকাশের সমস্যা এবং প্রাপ্তবয়স্কদের ক্যান্সার, স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের কারণ হয়ে থাকে ।

গবেষকরা বলছেন, বিপিএ ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে – প্লাস্টিকাইজার হিসাবে প্লাস্টিকের বোতল এবং খাদ্য ক্যান লাইনার তৈরিতে, ক্রেডিট-কার্ড এবং ক্যাশ নিবন্ধন রিসিটে, বিক্রয় রিসিটে, এটিএম রিসিটে, প্রেসক্রিপশন প্রিন্ট করতে ব্যবহৃত থার্মাল ইমেজিং পেপারে, এয়ারলাইন টিকিট এবং অন্যান্য মেশিন- উৎপাদিত রিসিটে।

Reneta

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো:আশরাফ উদ্দিন বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “রিসিটে বিপিএর উপস্থিতি উপেক্ষা করা উচিত নয়” এবং তিনি জনসচেতনতা ও আইনী পদক্ষেপের নেওয়ার প্রতি জোর দেন।

এসডোর রিসার্চ টিম প্রধান ড.শাহরিয়ার হোসেন বলেন, সাধারণত রেস্তোরাঁ বা খাবারের দোকানে থার্মাল পেপার ক্যাশ রিসিটের জন্য ব্যবহৃত হয়, যার ফলে মানুষের হাতের মাধ্যমে বিপিএ মানব দেহে প্রবেশ করে থাকে।

থার্মাল পেপার থেকে বিপিএ রক্তের মাধ্যমে দ্রুত শোষিত হয় ফলে ডায়াবেটিস এবং স্থূলতার মতো রোগ বৃদ্ধি পায়।

গবেষণায় দেখা গেছে যে, রিসিট থেকে বিপিএ ত্বকে প্রবেশ করে যার ফলে মানবদেহে বিপিএর পরিমাণ অতিমাত্রায় বৃদ্ধি পায়।

গবেষকদের মতে, ত্বকের যত্নে ব্যবহৃত পণ্যগুলো এবং হাতের জীবাণুনাশকগুলোতে বিপিএ শোষণের হার বাড়ানোর ক্ষমতা রয়েছে।

এসডো রিসার্চ টিম বাংলাদেশের জনপ্রিয় আউটলেটগুলোতে ব্যবহৃত থার্মাল পেপারে বিসফেনল-এ (বিপিএ) সম্পর্কে জনসচেতনতার জন্য ফেব্রুয়ারি ২০১৯ থেকে জানুয়ারি ২০২০ পর্যন্ত মোট ১৩৫০ জন (গ্রাহক এবং খুচরা বিক্রেতা) উপর ভিত্তি করে একটি বেসলাইন সার্ভে করে থাকে।

এছাড়া স্থানীয় দোকান (ফাস্ট ফুড, সুপার শপ, রেস্তোরাঁ, ফার্মেসি, এটিএম ইত্যাদি) এবং জরিপ করা এলাকার এটিএম বুথ থেকে এসডোর গবেষণা দল ক্যাশ রিসিট সংগ্রহ করে।

পরীক্ষাগারে থার্মাল পেপার পরীক্ষায় ১০ থেকে ৫৩ ইউজি/সিএম ২ পর্যন্ত বিপিএর উপস্থিতি লক্ষ্য করা যায়, যার সম্পর্কের জনগণের কোনো ধারণা ছিল না।

অনলাইন সেশনের সভাপতি, সাবেক সচিব ও এসডোর চেয়ারপারসন সৈয়দ মারগুব মোরশেদ বলেন, বিপিএ সম্পর্কে বর্তমান যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে তা এসডোর গবেষণার জন্য সম্ভব হয়েছে।সরকারের এই বিষয়ে গুরুত্ব আরোপ করা উচিত এবং এই ক্ষেত্রে এসডো অবশ্যই সর্বাত্মক সহায়তা করবে।

বিশেষ অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কেয়া খান বলেন, যেহেতু শিশু এবং গর্ভবতী মহিলাদের জন্য বিপিএর সংক্রামণ ঝুঁকিপূর্ণ, তাই স্বাস্থ্য এবং পরিবেশগত বিপদগুলো মূল্যায়ন এবং নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

অনুষ্ঠানের সম্মানিত অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক  ক্যাশ রিসিটে প্রাপ্তিতে বিপিএ- এর ঝুঁকির মাত্রা খুঁজে বের করতে এসডো যে গবেষণা শুরু করেছে, এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন।

তিনি আরও বলেছেন, মানুষ দৈনন্দিন জীবনে যেভাবে এই রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসছে এবং এর সংক্রমণ বাড়ছে তা নিয়ে এখনই আমাদের কাজ করতে হবে।

এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, বিপিএ সংবলিত রিসিটগুলোর জন্য পৃথক বর্জ্য ব্যবস্থাপনা গ্রহণ করা প্রয়োজন তা না হলে আমাদের খাদ্য এবং পানি দূষিত হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবু জাফর মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেম, ডিওই-এর পরিচালক মাসুদ ইকবাল মো. শামীম, এনভায়রনমেন্টাল ইন্টারভেনশন ইউনিটের প্রকল্প সমন্বয়কারী আইসিডিডিআরবি’র ড.মো. মাহবুবুর রহমান অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

এসডোর মহাসচিব এবং গবেষণা দলের নেতা ড.শাহরিয়ার হোসেন অধিবেশনটি পরিচালনা করেন। এছাড়াও সরকার, এনজিও এবং আইএনজিওর কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং এসডোর অন্যান্য সদস্যরা ভার্চ্যুয়াল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসডো
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT