আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

ক্যালিফোর্নিয়ায় প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের হামলায় নিহত  ১৪

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিায় একটি প্রতিবন্ধী সেবা কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৭ জন।

শেষ খবর পযর্ন্ত সেখানে পুলিশের অভিযান চলছে।

ভারী অস্ত্রসজ্জিত তিনজন  বন্দুকধারী সান বার্নারদিনোতে ওই হামলা চালায়। পুলিশ হামলাকারীদের খুঁজছে। প্রেসিডেন্ট বারাক ওবামাকে গুলিবর্ষণের ঘটনা জানানো হয়েছে।

ইনল্যান্ড রিজিয়নাল সেন্টারটিতে অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসা দেওয়া হতো।

পুলিশের সহায়তায় সেবা কেন্দ্র থেকে চিকিৎসক, রোগী ও স্বাস্থ্যকর্মীরা প্রাণভয়ে বেরিয়ে আসেন।

গুলিবর্ষণের সময় ভবনটিতে ঠিক কত মানুষ ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়:প্রতিবন্ধী সেবা কেন্দ্র বন্দুক হামলা বন্দুকধারীদের হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…