চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের কুপোকাত করে চারে চার অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষস্থান শক্ত করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ওয়েলিংটনে হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করা ক্যারিবীয়রা ৪৫.৫ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায়। অজিরা ১৯.৪ ওভার ও ৭ উইকেট হাতে রেখে অনায়াসেই জয় নিশ্চিত করে।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্টেফানি টেলর ৯১ বলে ৩ চারে করেন ৫০ রান। অ্যাশলেইগ গার্ডনের তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। দলটির আর কোনো ব্যাটার উল্লেখযোগ্য ইনিংস খেলতে না পারাতেই স্কোরবোর্ডে আসেনি লড়াকু সংগ্রহ।

উইকেটরক্ষক ব্যাটার শেমাইন ক্যাম্পবেল ২০ রান করেন। তাকেও সাজঘরে ফেরান গার্ডনের। ওপেনার ডিয়েন্দ্রা ডটিন করেন ১৬ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৩ রান।

অজি বোলারদের ভেতর সবচেয়ে সফল এলিসা পেরি। ৮ ওভারে ২২ রান দিয়ে দখল করেন ৩ উইকেট। অ্যাশলেইগ গার্ডনের ১০ ওভারে ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। জেস জোনাসেন ১৮ রান দিয়ে ২ উইকেট পান। মেগান স্কাট পকেটে পুরেন এক উইকেট।

দলীয় ৭ রানের ভেতর ওপেনার অ্যালিসা হিলি ও অধিনায়ক মেগ ল্যানিংয়ের উইকেট হারালেও বড় জয় পেতে অস্ট্রেলিয়াকে বেগ পেতে হয়নি। তৃতীয় উইকেটে এলিসাকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন র‍্যাচেল হেইন্স। ১০ রান করে পেরি আউট হলেও বেথ মুনিকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে মাঠ ছাড়েন হেইন্স।

Reneta

ম্যাচ সেরা হেইন্স ৯৫ বলে ৯ চারে ৮৩ রানে অপরাজিত থাকেন। মুনি ৪২ বলে ৩ চারে অপরাজিত ছিলেন ২৮ রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন হেইলি ম্যাথিউস, শামিলিয়া কনেল ও চিনেল হেনরি।

চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সাউথ আফ্রিকা। সমান ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট পেয়ে তৃতীয় অবস্থানে ভারত।

চার ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪ হলেও রানরেটের পার্থক্যের কারণে চার নম্বরে আছে। তাদের সমান পয়েন্টে থাকা ওয়েস্ট ইন্ডিজের অবস্থান পঞ্চম।

পাকিস্তানকে হারিয়ে  মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের অভিষেক আসরে বাংলাদেশ ৩ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

তিন ম্যাচের একটিতেও জয় না পাওয়া ইংল্যান্ড সাত নম্বরে আছে। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা জয়শুন্য পাকিস্তানের অবস্থান টেবিলের তলানিতে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT