কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পর আরও একটি টি-টুয়েন্টি দলের মালিক হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর মালিক হয়ে হলিউড তারকা মার্ক ওয়ালবার্গ, জেরার্ড বাটলারদের দলে শামিল হলেন শাহরুখ।
দুইবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চ্যাম্পিয়ান কেকেআর-এর আরও দুই মালিক জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতাকে নিয়ে সিপিএল দলে বিনিয়োগ করেছেন খান।
শাহরুখ-জুহির আইপিএল দল কেকেআর-এর মতো সিপিএল দলেও আছে ডোয়েইন ব্রাভো, ড্যারেন ব্রাভো এবং জ্যাক ক্যালিসের মতো তারকারা। দ
২০ জুন শুরু হচ্ছে সিপিএল-এর তৃতীয় আসর। এবারের আসরে ২১ জুন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো রেড স্টিল দল মুখোমুখি হবে সেন্ট লুসিয়ার।







