চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবিয়ানদের সামনে বাংলাদেশের ২২৭ রানের চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

ক্যারিবিয়ান ফাস্ট বোলারদের আক্রমণে শুরু থেকেই ব্যাটিংয়ে সুবিধা করতে পারছিলো না জুনিয়র টাইগাররা। একের পর এক উইকেট পতনের পরেও টাইগার যুব অধিনায়ক মিরাজের ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ২২৬ রান।

জবাবে ব্যাট করতে অধিনায়ক মিরাজের দুই উইকেটের শিকারের পরও ভালো অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।  দলীয় ৪৪ রানে টেভিন ইমলাক এবং ৫৬ রানে গিড্রন পোপকে আউট করেন মিরাজ। ৭ ওভারের মধ্যেই দুই উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিনের ৮৫ রানের জুটি দলকে বড় সংগ্রহের জোড়ালো আশা যাগালেও ৪৬ তম ওভারের পরপর দুই বলে দুজনকে ফিরিয়ে তা গুড়িয়ে দেন কিমু পল।

৩০ ওভার পর্যন্ত আলজারি জোসেফ, কেমার হোল্ডার, রিয়ান জন এবং শ্যামার স্প্রিঙ্গারের দ্রুতগতির বোলিংয়ে সুবিধা করতে পারেনি জুনিয়র টাইগাররা। এই সময়টিতে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে তারা।  পরে তিন স্পিনারকে আক্রমণে আনলেও সবকটি উইকেটই ভাগ করে নেন ৫ পেসার।  

৩১ তম ওভারে জিড গুলির মাধ্যমে ইনিংসের প্রথম স্পিন আক্রমণ শুরু করে ক্যারিবিয়ানরা। পরে ঘূর্ণিতে টাইগারদের পরাস্ত করতে বল হাতে নেন মিশেল ফ্রিউ ও গিড্রন পপ। কিন্তু অধিনায়ক মিরাজ ও সাইফুদ্দিনের দায়িত্বশীল দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের প্রদর্শনীতে স্পিনাররা সুবিধা করতে পারেননি। রানের চাকাও ভালোমতোই সচল রাখেন তারা। ৪৬ তম ওভারে মিরাজ-সাইফুদ্দিনের বিদায়ের আগপর্যন্ত ১৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

ম্যাচের ৪৬ তম ওভারে দ্রুতগতির বোলার কিমু পল ৩ ও ৪ নম্বর বলে মিরাজ ও সাইফুদ্দিনকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ সৃষ্টি করেন। হ্যাটট্রিক না পেলেও জুনিয়র টাইগারদের শেষ আশাও নিভিয়ে দেন তিনি। মিরাজ-সাইফুদ্দিনের ৮৫ রানের জুটিই দলকে লড়াই করার মতো বড় পুজির দিকে নিয়ে যেতে থাকে।

Reneta

অধিনায়ক মিরাজ খেলেন ৭৪ বলে ৬০ রানের এক অসাধারণ ইনিংস। ৫৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন সাইফুদ্দিন। জয়রাজ শেখ ৩৫ রানের ইনিংস এবং জাকির হাসান ২৪ রান করেন।

কিমু পল তিনটি উইকেট, হোল্ডার ও স্প্রিঙ্গার দুইটি করে এবং জোসেফ ও জন একটি করে উইকেট শিকার করেন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে কারণে বিশ্বকাপে গ্যালারিতে নেই ইয়ামালের বাবা

জুলাই ১৭, ২০২৬

কাবিলার ব্রাজিলকে উড়িয়ে দিল নেহালের আর্জেন্টিনা!

জুলাই ১৭, ২০২৬
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT