ক্যান্সার প্রতিষেধক এবং জীবন রক্ষাকারী বিপুল পরিমাণ নকল ওষুধসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সহকারি পুলিশ সুপার শারমিন জাহান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।







