চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারের চিকিৎসা বন্ধ করে দিচ্ছেন ম্যাককেইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
জন ম্যাককেইন-ক্যানসার-ক্যানসারের চিকিৎসা-

গুরুতর আকার ধারণ করা মস্তিস্কের ক্যানসারের চিকিৎসা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। রোগ ধরা পড়ার এক বছর পর চিকিৎসায় ক্ষ্যান্ত দেয়ার সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ম্যাককেইনের পরিবারের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘জন তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন।’ ‘গিলোব্লাস্টোমা’র (সবচেয়ে মারাত্মক প্রকৃতির ব্রেইন ক্যানসার) চূড়ান্ত অবস্থা আর নিজের বয়স (৮১ বছর) বিবেচনা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে তার পরিবার।

‘নিজের চিরায়ত ইচ্ছাশক্তির বলে তিনি এবার ঠিক করেছেন এর চিকিৎসা বন্ধ করে দেবেন,’ বিবৃতিতে বলেছে ম্যাককেইনের পরিবার।

ভিয়েতনাম যুদ্ধে লড়ে যুদ্ধবন্দী হিসেবে দীর্ঘ ৬ বছর কারাগারে কাটিয়েছিলেন জন ম্যাককেইন। ওই সময় বহু নির্যাতন সহ্য করেও নিজ দেশের কোনো তথ্য প্রকাশ করেননি তিনি। উদ্ধার হয়ে দেশে ফেরত আসার পর রিপাবলিকান হিসেবে রাজনীতি শুরু করেন।

দীর্ঘ ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ম্যাককেইন। এর মাঝে ২০০০ সালে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দৌড়ে জর্জ ডব্লিউ বুশের কাছে হেরে যান তিনি। এরপর ২০০৮ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে হেরে যান ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার কাছে।

২০১৭ সালের জুলাইয়ে জন ম্যাককেইন প্রথম জানান তার গিলোব্লাস্টোমা ধরা পড়ার কথা। চলতি বছরে অসুস্থতার কারণে ক্যাপিটলে উপস্থিতও থাকতে পারেননি। অন্ত্রে সংক্রমণের চিকিৎসায় গত এপ্রিলে তার একটি জটিল অস্ত্রোপচারও করতে হয়েছিল।

Reneta

স্পষ্টভাষী এবং পররাষ্ট্রনীতিতে রিপাবলিকান রক্ষণশীল মনোভাবের জন্য সুপরিচিত সিনেটর ম্যাককেইন। তার গরম মেজাজেরও ব্যাপক পরিচিতি রয়েছে রাজনৈতিক মহলে।

তবে তারপরও বেসামরিক ও দ্বিপাক্ষিক দৃষ্টিভঙ্গিতে বিভিন্ন বিষয় বিচার করতে পারার জন্য বিপুল সংখ্যক ডেমোক্র্যাট ভক্ত রয়েছে তার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যানসারজন ম্যাককেইন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মে ১১, ২০২৬

আজ থেকে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি

মে ১১, ২০২৬

উপকূলীয় অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

মে ১১, ২০২৬

মধ্যরাতে দেশে ভূমিকম্প অনুভূত

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT