চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ মিসে স্বপ্ন ভাঙার দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট দলের খেলোয়াড়রা ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পৌষের সকালে মিষ্টি রোদ বেশ উপভোগ্য হয়ে উঠেছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের দর্শকদের কাছে। টেস্ট ম্যাচের শুরুতে হাজারো দর্শকের নজিরবিহীন উপস্থিতি ইতিহাসের সাক্ষী হতে। সকালে সব কিছুই হচ্ছিল নিজেদের চাওয়া মতো। দ্রুত তিন উইকেট তুলে নিয়ে বড় আশাই জাগিয়েছিল বাংলাদেশ। তবে ক্যাচ মিসের পর একটু একটু করে ম্যাচ হেলে যায় ভারতের দিকে। ৭৪ রানে ৭ উইকেট হারানো দল পরের ৭১ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে।

তিন উইকেটের জয় নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত। সফরকারীদের অষ্টম উইকেট জুটি ভাঙার সুযোগ স্বাগতিকরা পেয়েছিল অনেক আগেই। ১ রানে জীবন পাওয়া রভিচন্দ্রন অশ্বিন ৪২ রানে অপরাজিত থাকেন। ৪৭তম ওভারে মিরাজকে দুটি চার ও এক ছয়ে ১৬ রান তুলে চতুর্থ দিনের প্রথম সেশনেই তুলে নেন জয়।

বাংলাদেশ: ২২৭ ও ২৩১, ভারত: ৩১৪ ও ১৪৫/৭

Banglabid

শ্রেয়াস আয়ার ২৯ রানে অপরাজিত থাকে। ৫ উইকেট পাওয়া মিরাজের বলে শর্ট লেগে অশ্বিনের ক্যাচ ছাড়েন মুমিনুল হক।

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের শুরুতে এসেছিল অভাবনীয় এক সাফল্য। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বাংলাদেশ। জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়ার পর পুরো বছরে লাল বলে আর জয় পায়নি সাকিব-মুশফিকরা। মিরপুরে ভারতের বিপক্ষে বছর শেষের টেস্টে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশ মাঠ ছেড়েছে আক্ষেপ নিয়ে।

Reneta

ভারতের লক্ষ্য খুব বড় ছিল না। ১৪৫ রানের। তবে তৃতীয় দিন বিকেলে সফরকারীদের ৪৫ রানে ৪ উইকেট তুলে নিয়ে আশায় জাগায় বাংলাদেশ। চতুর্থ সকালে দ্রুত তিন উইকেট তুললে আশা আরও বড় হয়। টেস্টে শক্তিশালী দলটির বিপক্ষে প্রথম জয়ের সুযোগ বাস্তবতায় রূপ দিতে পারেনি শ্রেয়াস ও অশ্বিন দেয়াল হয়ে দাঁড়ানোয়।

সকালে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ থেকে বাঁচলেও পরের ওভারে রিভিউ নিয়েও রক্ষা পাননি জয়দেব উনাদকাট। সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে। পরে মিরাজ দুই উইকেট তুলে নেন।

আগের দিন অসাধারণ বোলিংয়ে মিরপুর টেস্টে প্রাণ ফেরান মিরাজ। এ অফস্পিনারের তৃতীয় শিকার হন বিরাট কোহলি (১)। আউট হয়ে সাজঘরে ফেরার আগে রাগ ঝাড়েন বাংলাদেশের খেলোয়াড়দের ওপর। বেশ উত্তপ্ত দেখা যায় তাকে।

তার আগে মিরাজ ফেরান চেতেশ্বর পূজারা (৬) ও শুভমন গিলকে (৭)। প্রথম উইকেটটি নেন সাকিব আল হাসান। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই ভারত অধিনায়ক লোকেশ রাহুলকে (২) আউট করেন।

জাকির হাসান ও লিটন দাসের ফিফটিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৩১ রান তুলে অলআউট হয়। প্রথম ইনিংসে ৮৭ রানের লিড পাওয়া সফরকারীদের লক্ষ্য দেড়শর মধ্যেই থাকে।

বাংলাদেশের লিটন ৭৩ ও জাকির করেন ৫১ রান। নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ, উভয়ের ব্যাট থেকেই আসে ৩১ রান।

আক্সার প্যাটেল তিনটি, রভিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ নেন দুটি করে উইকেট।

৮৭ রান পিছিয়ে থেকে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিনের সকালের সেশনে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
মিডলঅর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। অষ্টম উইকেট জুটিতে লিটন-তাসকিন ৬০ রান যোগ না করলে দুইশর আগেই ‍গুটিয়ে যেতো স্বাগতিকরা।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২২৭ রানে জবাবে ভারত ৩১৪ রানে অলআউট হয়। ৯৪ রানে ভারতের ৪ উইকেট তুলে লিডের আশাও জাগিয়েছিল বাংলাদেশ। তবে একাধিক ক্যাচ মিস ও স্টাম্পিংয়ের সহজ সুযোগ হারানোয় সেটি সম্ভব হয়নি।

রিশাব পান্ত ও শ্রেয়াস আয়ারের ১৫৯ রানের পঞ্চম উইকেট জুটিতেই লিড নেয় ভারত। তারপর অবশ্য খুব বেশি দূর যেতে পারেনি সফরকারীরা। তাইজুল ও সাকিব আল হাসান চারটি করে উইকেট নিলে তিনশ পেরিয়ে থামে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজমিরপুরমেহেদী হাসান মিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

পরবর্তী

কানাডায় বড়দিন পালিত

পরবর্তী
বড়দিন উদযাপন, বাংলাদেশি পরিবার ও বন্ধুদের সাথে আনন্দে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় বড়দিন পালিত

ব্রাজিলের সাবেক কোচের ওপর ছিনতাইকারীর হামলা, বিশ্বকাপের আগে তিরস্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছিনতাইকারীর কবলে ব্রাজিলের সাবেক কোচ, বিশ্বকাপে দ্রুত বিদায়ে তিরস্কার

সর্বশেষ

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

সরাসরি ম্যাকাই: বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT