চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ মিসের মূল্য কত?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৩৪ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা ক্যাচ মিসের জন্য প্রস্তুত, মাঠে প্রতিদ্বন্দ্বিতা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর থেকে: কখনও কখনও একটি ক্যাচ মিসের জন্য দিতে হয় চরম মূল্য। ম্যাচই হয়ে যায় হাতছাড়া। মিরপুর টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম উদাহরণে টেনে এনেছিলেন ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের প্রসঙ্গ। ওই ম্যাচে বেন স্টোকস ৯ রানে জীবন পেয়ে সেঞ্চুরি করে ফেলেন। না, বাংলাদেশের সঙ্গে জীবন পেয়ে সেঞ্চুরি করতে পারেননি প্যাট কামিন্স। তাকে থামিয়েছেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়া সাকিব। তবে ১১ রানে জীবন পেয়ে কামিন্স যা করলেন, পরিস্থিতি বিচারে তা সেঞ্চুরির চেয়ে কম বীরত্বপূর্ণ নয়।

শের-ই-বাংলা টেস্টের দ্বিতীয় দিনে ১৪৪ রানে অস্ট্রেলিয়ার ৮ উইকেট ফেলে দিয়ে প্রথম ইনিংসে বড় লিডের আশাই জাগায় টাইগাররা। তিন উইকেট পাওয়া সাকিব তখন চতুর্থ শিকারের জন্য মরিয়া। এই বাঁহাতি স্পিনারের করা ডেলিভারির গতি-টার্ন বুঝতে না পেরেও ফ্রন্টফুটে ড্রাইভ খেলে দেন কামিন্স। একটু দেরিতে বল ব্যাটে আসায় টাইমিংয়ে গড়বড় হয়ে বল উঠে যায় আকাশে। কাভার থেকে শফিউল দৌড়ে এসে বলের লাইনেও গিয়েছিলেন, কিন্তু তালুবন্দী করতে পারেননি সহজ ক্যাচটি।

৫৪তম ওভারের শেষ বলে জীবন পাওয়া কামিন্স পরে আউট হয়েছেন ইনিংসের ৬৯তম ওভার। জীবন পাওয়ার পর ১৫ ওভার ব্যাট করেছেন অ্যাগারকে সঙ্গী করে। জুটিটা ৫১ রানের, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। কামিন্স করেছেন ২৫ রান, টেস্টে এটিই তার সেরা ইনিংস।

মিরপুরের টার্নিং উইকেটে স্বীকৃত ব্যাটসম্যানরাও যেখানে বলের ভাষা পড়তে হিমশিম খাচ্ছিলেন, সেখানে ১০ নম্বরে নেমে কামিন্স খেলে গেলেন ৯০টা বল। অ্যাগারের সঙ্গে জুটি বেধে মোকাবেলা করেছেন মিরাজ, সাকিব, শফিউল, মোস্তাফিজ, তাইজুল সবার বলই। অজিদের নবম উইকেট জুটিতে আসা ৫১ রান এসেছে ২৫ ওভারে। প্রায় একটা সেশন সফরকারীদের উইকেট অক্ষত রেখেছেন কামিন্স-অ্যাগার। আর ক্যাচ ছাড়ার চরম মূল্যটা বুঝেছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২১৭ রানে। শেষ উইকেটটাও সাকিবের। ব্যাটিং করতে জানা অ্যাগার অপরাজিত থেকে যান ৪১ রানে। বাংলাদেশের লিড ৪৩। শফিউল ক্যাচটা না ছাড়লে লিডটা আরও বড়ই হতো হয়ত।

অস্ট্রেলিয়ার পুরো ইনিংসেই অনেকগুলো হাফ-চান্স পেয়েছিল বাংলাদেশ। সাকিব-মিরাজদের করা বল অজি ব্যাটসম্যানদের ব্যাটের কানা ছুঁয়ে কখনও স্লিপে, কখনও শর্ট লেগে এসেছে। ওই পজিশনগুলোতে ফিল্ডিং করা সাব্বির, ইমরুল, সৌম্য কেউই হাফ-চান্সকে ফুল-চান্সে রূপ দিতে পারেননি। যেজন্য প্রথম ইনিংসে সম্ভাবনা জেগেও লিডটা খুব বড় হয়নি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ বছরের কারাদণ্ড পেয়ে কেঁদে ক্ষমা চাইলেন রাম রহিম

পরবর্তী

৩৭৫ জন হজ যাত্রীর কান্নায় ভারি আশকোনা হজক্যাম্প

পরবর্তী
চ্যানেল আই ভবনের সামনে বাংলা ভাষায় লেখা চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭৫ জন হজ যাত্রীর কান্নায় ভারি আশকোনা হজক্যাম্প

চ্যানেল আই অনলাইন এর ব্যক্তিগত ছবি, একজন ব্যক্তি বইয়ের শেলফের সামনে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং উত্থান-পতন নিয়ে সেলিম জাহানের কথামালা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT