চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ ছেড়ে ম্যাচ হারের আক্ষেপ টাইগারদের

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
১০:৪৮ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

ক্যাচ মিসের মহড়া সেই সঙ্গে বিবর্ণ ব্যাটিংয়ে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চাপা পড়লো টাইগার বোলারদের প্রাথমিক সাফল্য। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৪৫ রানের হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলো বাংলাদেশ।

শের ই বাংলা স্টেডিয়ামের সবুজ ঘাসে মোড়ানো উইকেটে টসে হেরে ব্যাট করতে নেমে ২১ রানে জীবন ফিরে পাওয়া রোহিত শর্মার ৫৫ বলে ৮৩ রানের ইনিংসের কাছেই মূলত হেরেছে বাংলাদেশ।

১১তম ওভারে তাসকিনের বলে পয়েন্টে রোহিত শর্মার ক্যাচ সাকিব ফেললে চুড়ান্ত বিপর্যয় ঘটান। প্রতিদানও দিতে সময় নেননি রোহিত। শেষ তিন বলে এক ছয় দুই চারে টাইগার ভক্তদের হতাশ করেন তিনি।

Banglabid

যেখানে ১৫ ওভারে ভারতের রান ছিলো ৯৭, তিন ওভার বাদে তা দাঁড়ায় ১৫০এ।

তবে শুরুতেই ধাওয়ান, কোহলি-রায়নাকে ফিরিয়ে দলকে শুভ সূচনা এনে দিয়েছিলেন আল-আমিন, মাশরাফি এবং মাহামুদউল্লাহ।

দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ধাওয়ানের অন স্ট্যাম্প গুড়িয়ে দেন টাইগার এ পেসার। তার বিদায়ে রোহিত শর্মাকে সঙ্গ দিতে মাঠে এসে বেশিক্ষণ থিতু হতে পারেননি বিরাট কোহলি।

Reneta

মাশরাফি বিন মর্তুজার শিকারে পরিনত হন তিনি। মাহামুদউল্লাহর হাতে মিড অফে ক্যাচ দিয়ে ফেরার আগে ১২ বল খেলে সংগ্রহ করেন ৮ রান।

অষ্টম ওভারের শেষ বলে ফ্লাইট মিস করলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সুরেশ রায়না। বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে ফেরান মাহামুদউল্লাহ রিয়াদ।

বিপজ্জনক হয়ে ওঠা রোহিত-যুবরাজ জুটিতে ভাঙন ধরান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের বল তুলে মারতে গিয়ে সীমানার কাছে সৌম্য সরকারের তালু বন্দী হন যুবি।

শেষ ওভারে ৫৫ বলে ৮৩ রান করা রোহিত এবং হার্দিক পান্ডেকে ফিরিয়ে ভারতীয়দের রানের চাকা কিছুটা আটকে দেন আল আমিন।

শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান।

১৬৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তামিম জায়গায় দলে জায়গা পাওয়া মোহম্মদ মিঠুন নিজেকে মেলে ধরার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন।

দ্বিতীয় ওভারে আশিষ নেহেরার পর চতুর্থ ওভারে আঘাত হানেন জাসপ্রিত বুমরাহে। সৌম্যকে ফিরিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন তিনি। ধোনির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সৌম্য সংগ্রহ করেন ১১ রান।

১০ ওভারের শেষ বলে ইমরুলকে ফিরিয়ে টাইগারদের জন্য জয়টা আরও কঠিন করে তোলেন রবিচন্দ্রন অশ্বিন। ফেরার আগে ইমরুল সাব্বিরের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন।

১৩তম ওভারে ক্রিজের মধ্যে সাব্বিরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন সাকিব। এর তিন বল বাদেই ফেরেন সাব্বির।  হার্দিক পান্ডের বলে ঠিকঠাক টাইমিং করতে না পারলে বল সোজা ওপরে ওঠে যায়। তা সহজেই তালুবন্দী করেন উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা ধোনি। তাদের বিদায়ে উইকেটে আছেন মাহামুদউল্লাহ এবং মুশফিকুর রহিম।

এরপর ১০০ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে বসলে হারের বিকল্প ছিলো না বাংলাদেশের সামনে। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২২ রানে। ৪৫ রানের হার দেখে বাংলাদেশ।

সর্বোচ্চ ৪৪ রান আসে সাব্বির রহমানের ব্যাট থেকে।

ভারতীয় ইনিংসে একপ্রান্ত আগলে থেকে অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT