চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌশলেও জিতেছেন মাশরাফি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৪ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৭
স্পোর্টস
A A
ছবি: আইসিসি

ছবি: আইসিসি

বাঁচা-মরার ম্যাচে বৃষ্টির বদান্যতা মিলেছে। তবে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার সৌভাগ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রকৃতির খেলার সঙ্গে মাঠের খেলায় ছিল মাশরাফি বিন মুর্তজার কৌশলের কৃতিত্বও।

প্রকৃতির বাগড়া দেওয়ার সম্ভাবনা জেনেই মাঠে নেমেছিল দুদল। অজিরা ব্যাটিংয়ে নামার আগে জেনে নেমেছিল কত ওভারে কত চাই তাদের। স্মিথের দল সেটির পেছনেই ছুটেছে। সেজন্য ২০ ওভার খেলার দরকার ছিল তাদের। অন্যদিকে মাশরাফির চেষ্টা ছিল ২০ ওভার দ্রুত শেষ না করার।

সেজন্য কৌশল খাটিয়েছেন মাশরাফি। বাংলাদেশের ১৬ ওভারের ১৫ ওভার পেসার দিয়ে করিয়েছেন তিনি। বাকি ওভারটি করেছে স্পিনার। সেখানেই ছিল টাইগার দলপতির কৌশল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক সেটা বলি না বলি না করেও বলেই ফেললেন, ‘এ কথা হয়তো এখানে বলা উচিত নয়। তবে সত্যিটা হল, আমাদের চিন্তায় তখন ছিল ম্যাচে আমরা তো পেছনেই চলে গেছি, তাতে ২০ ওভারের আগে যতটুকু সময় নেওয়া যায় সেটাই একটা উপায়, খেলাটা লম্বা করতে। মিরাজকে এক ওভার করিয়েও সেজন্য পরে সরিয়ে নিয়েছি। যাতে খেলাটা আরেকটু দূরে টেনে নেয়া যায়।’

অবশ্য নিয়মের মধ্য থেকেই সেই চেষ্টাটুকু করেছেন মাশরাফি। তার নিজের একটি ওভার ৮ মিনিটে, আর রুবেলের এক ওভার ৬ মিনিটে শেষ হয়েছে। পরে ১৬ ওভারের পর যখন পানি পানের বিরতি, তখনই বৃষ্টির হানা। যদিও দল তখনও নিশ্চিত হতে পারেনি খেলাটা কোথায় যেয়ে শেষ হবে।

সময়টার কথা টেনে মাশরাফি জানালেন, ‘১৬ ওভার শেষ হলেও আমরা বুঝতে পারছিলাম না খেলাটা কতদূর গড়াবে, আরো দুই-এক ওভার টেনে নেবে কিনা। পানি পানের বিরতির সময়ও আমরা বুঝিনি, খেলা তখনই বন্ধ করে দেবে। আমরা জানতাম ৭টায় বৃষ্টি আসতে পারে। সেটার জন্য তো আর অপেক্ষা করার কিছু নেই। খেলা চালিয়ে যাওয়ার মাঝেই আমরা চেষ্টা করেছি সেটাকে যতদূর টেনে নেয়া যায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিমাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT