চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোর বদলে বার্সায় এমবাপে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৫ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ছয় মাস আগে খবর বের হয়, ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়েও নজরকাড়া সাফল্যের পর ব্রাজিলের ফিলিপ কৌতিনহোকে নিতে ঝাঁপাচ্ছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।।

লিভারপুলের সাবেক এই মিডফিল্ডারকে পেতে নেইমারের ক্লাব নাকি তখন ২৭০ মিলিয়ন ইউরোর অফার দিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে লিভারপুল থেকে বার্সেলোনায় আসেন কৌতিনহো। ১৪২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে নেয় বার্সা।

সোমবার আবার কৌতিনহো-পিএসজিকে জড়িয়ে নতুন খবর। তবে এবার প্রস্তাব অবশ্য বার্সেলোনার। নেইমারের বার্সায় আসা নিয়ে অনেক খবর রটলেও ক্লাবের চাওয়া অন্যরকম। কৌতিহকোকে তারা পিএসজিতে ছাড়তে চায়। তবে সেটা নেইমারের জন্য নয়, কাতালানাদের চাওয়া কাইলিয়ান এমবাপে।

স্প্যানিশ দৈনিক ডন ব্যালন জানাচ্ছে, এমবাপেকে দলে পেতে কৌতিনহোকে বিনিময় করতে রাজি বার্সেলোনা। এতে অবশ্য নেইমার খুশি হতে পারেন। কারণ জাতীয় দলের পাশাপাশি ঘনিষ্ঠ সম্পর্কের কৌতিনহোর সঙ্গে এক সঙ্গে খেলতে পারবেন পিএসজিতেও।

এমবাপে বার্সায় গেলে নেইমারের স্প্যানিশ যাত্রার আগ্রহে ভাটা পড়তে পারে। এর দুটি কারণ। এক, এমবাপের কারণে পিএসজিতে নিজের তারকা খ্যাতিতে কিছুটা ভাড়া পড়েছিল নেইমারের, সেটা কেটে যাবে। আর দ্বিতীয়, তার পুরনো ক্লাব বার্সায় ফেরার পথ বন্ধ হয়ে যাবে।

স্পেনে যাওয়ার একটা রাস্তা অবশ্য আছে ব্রাজিলিয়ান তারকার জন্য। সেটা রিয়াল মাদ্রিদ। কিন্তু নেইমারের প্রতি রিয়ালের আগ্রহ আগের চেয়ে অনেক কমে গেছে। বরং নেইমারের চেয়ে তার সতীর্থ এমবাপের দিকেই বেশি নজর ছিল মাদ্রিদ জায়ান্টদের। তার উপর, এখন বড় তারকাদের চেয়ে উঠতি তরুণদের দলে নেয়ার নতুন পলিসি নিয়েছে রিয়াল।

Reneta

অন্যদিকে, এমবাপেকে দলে নিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করতে চায় বার্সেলোনা। এমবাপে বার্সায় গেলে নেইমারের রিয়াল যাত্রা থেমে যাবে। কারণ, দলের প্রয়োজনে তখন নেইমারকে ছাড়তে মোটেই রাজি হবে না পিএসজি।

মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে এমবাপেকে দলে টেনেছিল পিএসজি। তাকে পেতে বার্সাকে কত খরচ করতে হবে সেটা অবশ্য জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেনেইমারবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফরান নিশো-মেহজাবীনের ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’

পরবর্তী

মঙ্গলবারের সব নির্বাচনী প্রচারণা স্থগিত করেছে ঐক্যফ্রন্ট

পরবর্তী
জাতীয় ঐক্যফ্রন্ট-নির্বাচনী প্রচারণা

মঙ্গলবারের সব নির্বাচনী প্রচারণা স্থগিত করেছে ঐক্যফ্রন্ট

সিরাজগঞ্জে প্রার্থীদের বিরামহীন প্রচার প্রচারণা

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT