চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৌতিনহোর দিনেই রোমারিওকে টপকেছেন নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কোচ বলেছেন, বিশ্লেষকরা বলেছেন, প্রথম ম্যাচের পর তিনি নিজেও বলেছেন- ব্রাজিল একজনের উপর নির্ভরশীল দল নয়। সবটুকু আলো যখন নেইমারের উপর, তখন সেই কথা প্রমাণ করতে নিজের কাজটুকু ভালোভাবেই করে চলেছেন কৌতিনহো। তার ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া আরেকটি গোলের দিনে আন্তর্জাতিক গোলে রোমারিওকে টপকে গেছেন নেইমারও।

শুক্রবার কোস্টারিকার বিপক্ষে যোগ করা সময়ের শেষমুহূর্তে গোল করেছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় সেটি তৃতীয় স্থানে বসিয়ে দিয়েছে সেলেসাও তারকাকে।

২৬ বছর বয়সী নেইমারের ব্রজিলের হয়ে গোল এখন ৫৬টি, ৮৭ ম্যাচ লাগল তার। ৫৫ গোল করা রোমারিও পেছনে পড়েছেন। সামনে আছেন কেবল ৬২ গোল করা ফেনোমেনন রোনাল্ডো ও ৭৭ গোল করা কিংবদন্তি পেলে।

নেইমারের এই অর্জন গোলের দিনে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন আসলে কৌতিনহো। ৯০ মিনিট পেরিয়ে গেছে। পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা। অতিরিক্ত সময়ে গড়িয়েছে খেলা। এমন সময় কাজের কাজটি করে দেন ফিলিপে কৌতিনহো। তার গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

কৌতিনহোর গোল অগ্রগামী বলেই জয়ের অন্যতম টার্নিং পয়েন্ট। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১এ ড্র করা ম্যাচে কৌতিনহোর বক্সের বাইরে থেকে বাঁকানো শটটি যখন জালে জড়িয়ে যায়, তখনও এগিয়ে গিয়েছিল ব্রাজিল। যদিও শেষপর্যন্ত পয়েন্ট ভাগ করে ফিরতে হয়। তবে কৌতিনহোর ফর্ম নিশ্চিতভাবেই ব্রাজিলের জন্য খুব সুখকর ইতিবাচক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌতিনহোনেইমারবিশ্বকাপ বিশ্বকাপরাশিয়া বিশ্বকাপ ২০১৮রোমারিও
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT