চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ালিফায়ারে কুমিল্লা-ঢাকা, এলিমিনেটরে খুলনা-রংপুর

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৪:৩৪ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ডায়নামাইটস

নিয়মরক্ষার ম্যাচের আড়ালে একটা করে সুযোগ দুদলেরই ছিল। ঢাকার জন্য সেটি সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ারের টিকিট কাটার। আর রংপুরের জন্য ঢাকাকে হারিয়ে এলিমিনেটরের সম্ভাব্য প্রতিপক্ষের বিপক্ষে ড্রেস রিহার্সেল সেরে রাখার। মাঠের লড়াইয়ে জিতে সুযোগটা কাজে লাগিয়েছে সাকিবের ঢাকা, মাশরাফীবিহীন রাইডার্সকে ৪৩ রানে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

কোয়ালিফায়ারের চার দল আগেই নিশ্চিত হয়েছে। এক ম্যাচ হাতে রেখে ১৬ পয়েন্টে শীর্ষে থাকা নিশ্চিত করেছে কুমিল্লা। ১২ ম্যাচে ১৫ পয়েন্টে দুইয়ে ছিল খুলনা। বুধবার রংপুরকে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে রানরেটে দুইয়ে উঠে গেল ঢাকা। ৮ তারিখ প্রথম কোয়ালিফায়ারে খেলে সরাসরি ফাইনালের টিকিট কাটার সুযোগ পাবে ঢাকা বা কুমিল্লা।

সেখানে দ্বিতীয় সুযোগ থাকবে হারা দলটির জন্যও। শুক্রবারের প্রথম ম্যাচে এলিমিনেটরে মুখোমুখি হবে খুলনা ও রংপুর। যাতে জয়ী দলের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হারা দল খেলবে অঘোষিত সেমিফাইনাল ১০ তারিখের দ্বিতীয় কোয়ালিফায়ারে। রংপুর ১২ পয়েন্ট নিয়ে সেরা চারের চতুর্থ দল।

Banglabid

বুধবার শের-ই-বাংলায় ব্রেন্ডন ম্যাককালামকে অধিনায়ক করে নামে রংপুর রাইডার্স। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের অপরাজিত ৪৭ রানে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে ঢাকা ডায়নামাইটসরা। জবাবে ৪৩ রান দূরেই আটকে যায় রাইডার্সরা।

মাশরাফীর মত গেইলও ছিলেন না একাদশে। রান তাড়া করতে নেমে লিথ ৩, ম্যাককালাম ১, নাফিস ৭, মিথুনের (২) ব্যর্থতায় টুর্নামেন্টজুড়ে ধুঁকতে থাকা রংপুর বিবর্ণ প্রদর্শনীই জারি রাখে।

শুরুতে চার্লসের ধীরগতির ২৬ (৩০ বলে) তাই কাজেই লাগেনি। শেষদিকে বোপারার একটি করে চার-ছয়ে ৩০ বলে অপরাজিত ২৮ রানও দলকে একশ ছোঁয়াতে পারেনি।

Reneta

ঢাকার হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ২ উইকেট নিয়েছেন ব্যাট হাতেও দলকে বাঁচানো সাকিব। অধিনায়কের স্পেলে আছে একটি কোন রান না দেয়া ওভারও। আবু হায়দারের দখলেও গেছে ২টি উইকেট। আমির এক উইকেট নিলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান। নারিন ৪ ওভারে ১৮ ও মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রানে একটি করে উইকেট পকেটে পুরেছেন।

এর আগে নারিন ৪, লুইস ১৪, ডেনলি ৯, জহুরুল ৫, মোসাদ্দেক ১০, পোলার্ড ৬ রানে ব্যর্থ হয়ে ফিরলে ঢাকার ব্যাটিংও ধুঁকতে থাকে। মাঝে মেহেদী মারুফ ৩ চার ও এক ছয়ে ২৩ বলে ৩৩ রান করলে খানিকটা সম্মান বাঁচানোর সুযোগ আসে।

সেটাই কাজে লাগিয়ে ইনিংস টেনে নিয়েছেন সাকিব। অধিনায়ক ২টি করে চার-ছয়ে ৩৩ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন শেষপর্যন্ত। সেই ইনিংসটিই টার্নিং হল দলের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করতে।

রংপুরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রুবেল ও এবাদত। মাশরাফীর জায়গায় খেলতে নেমে ৪ ওভারে ৩৭ রানে দুটি উইকেট তরুণ এবাদতের জন্য মন্দ নয়! সুযোগ মেলা আব্দুর রাজ্জাক ৩ ওভারে ২৩ রানে একটি উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলিমিনেটরকুমিল্লা-ঢাকাকোয়ালিফায়ারখুলনা-রংপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোফিয়া: রোবট হয়েও ওড়না দরকার!

পরবর্তী

মেরুল বাড্ডায় বিএডিসির সাবেক কর্মকর্তার ছাদকৃষি

পরবর্তী
মেরুল বাড্ডার ছাদকৃষি

মেরুল বাড্ডায় বিএডিসির সাবেক কর্মকর্তার ছাদকৃষি

দুই সিলভার বীরত্বে ম্যাচ বাঁচাল শ্রীলঙ্কা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT