স্পোর্টস

কোয়ার্টার থেকে বাদ ‘চ্যাম্পিয়ন’ মারে

কোয়ার্টার থেকে বাদ ‘চ্যাম্পিয়ন’ মারে

উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অ্যান্ডি মারে।

বুধবার ২৪তম বাছাই আমেরিকান স্যাম কুয়েররি’র বিপক্ষে পাঁচ সেটের লড়াইয়ে হার মানেন মারে।

২৯ বয়সী স্যাম ৩-৬ ৬-৪ ৬-৭ (৪-৭) ৬-১ ৬-১ সেটে জয় পান। ২০০৯ সালের পর এই প্রথম কোনও আমেরিকান উইম্বলডনের সেমিতে খেলার যোগ্যতা অর্জন করলেন।

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ইনজুরি নিয়ে চিন্তায় ছিলেন মারে। প্রথম ম্যাচ থেকে সাবধানী ছিলেন। এদিনও অসুস্থ শরীর নিয়ে ধুঁকতে দেখা গেছে।

মারের হারের কারণে নোভাক জোকোভিচ র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে যেতে পারেন। বুধবার দিনের পরের ম্যাচে টমাস বারডিককে হারাতে পারলেই এক নম্বরে উঠবেন তিনি।

বিষয়:উইম্বলডন টেনিস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…