অন্যান্য খেলা

কোয়ার্টারে ফেভারিট আজারেঙ্কা

জোকোভিচের সেই প্রতিপক্ষ চতুর্থ রাউন্ডে

টেনিস খেলোয়াড় জেতার জন্য প্রস্তুত, প্রতিদ্বন্দ্বিতায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় একটি ম্যাচে জেতার জন্য প্রস্তুত, হাতে র্যাকেট ধরে মনোযোগী।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথম রাউন্ডেই নোভাক জোকোভিচের মতো কঠিন প্রতিপক্ষের সামনে পড়ার কথা ছিল। ভ্যাকসিন জটিলতায় সার্বিয়ান তারকার আসরে নামা হয়নি। মিয়োমির কেকামনোভিচ সুযোগটা ভালোই কাজে লাগাচ্ছেন। অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থ রাউন্ডে উঠে গেছেন।

ইতালিয়ান লরেঞ্জো সেনেগোকে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র‍্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে উঠে গেছেন র‍্যাঙ্কিংয়ে ৭৭ নম্বরে থাকা মিয়োমির কেকামনোভিচ।

প্রথম ম্যাচে জোকোর স্থলাভিষিক্ত সালভাতর ক্রুসোকে সহজেই হারান মিয়োমির। পরের রাউন্ডে র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে থাকা টমি পালকে হারিয়ে নিশ্চিত করেন তৃতীয় রাউন্ড।

মেয়েদের এককে চতুর্থ রাউন্ডে জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। চতুর্থ রাউন্ডে ইউক্রেনের এলিনা সভেতলিনাকে পাত্তাই দেননি আজারেঙ্কা। ৬-২, ৬-০ সরাসরি সেটে জিতেছেন বেলারুশ তারকা।

কোয়ার্টারে ফ্রেঞ্চ ওপেনজয়ী বারবোরা ক্রিচকোভার মুখোমুখি হবেন আজারেঙ্কা।

জিতেছেন উইম্বলডনের রানার্সআপ মাত্তেও বেরত্তিনিও। ছেলেদের এককে স্প্যানিশ কার্লোস আলকারেজকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন ইতালিয়ান তারকা।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেন আজারেঙ্কা জোকোভিচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…