চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ারেন্টাইনে বিরক্ত ভারতের সিরিজ বয়কটের হুমকি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মেলবোর্ন থেকে সিডনি পৌঁছে কঠিন কোয়ারেন্টাইনের মধ্যে দিয়ে যেতে হবে অস্ট্রেলিয়া-ভারতের ক্রিকেটারদের। নিয়মের বালাই এতটাই কঠিন যে, জৈব নিরাপত্তা বলয় ভেঙে রেস্টুরেন্টে খেতে যাওয়ায় আইসোলেশনে যেতে হয়েছে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মাসহ পাঁচজনকে।

জৈব নিরাপত্তা বলয়টা ব্রিসবেনে চতুর্থ টেস্টেও ধরে রাখতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। এতে বিরক্ত সফরকারী ভারতের ক্রিকেটাররা। কোয়ারেন্টাইনের বাড়াবাড়িতে হুমকি এসেছে সিরিজ বয়কটেরও!

সিডনির উত্তর প্রান্তে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির খবরের মাঝেই সোমবার নিউ সাউথ ওয়েলসে যাবে অস্ট্রেলিয়া ও ভারত দল। রোববারও সিডনিতে আটজনের দেহে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে। সংক্রমণ বাড়তে থাকায় মেলবোর্ন টেস্ট শেষ হওয়ার পর সিডনি না গিয়ে কোয়ারেন্টাইনে ছিলেন ক্রিকেটাররা।

৭ ডিসেম্বর সিডনি টেস্ট শুরু হবে, ১৫ ডিসেম্বর ব্রিসবেনে যাওয়ার কথা দুদলের খেলোয়াড়দের। সেই টেস্ট নিয়ে শুরু হয়েছে খানিকটা অনিশ্চয়তা। নিউ সাউথ ওয়েলসের সঙ্গে এরইমধ্যে কুইন্সল্যান্ড প্রদেশের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। এরমাঝে সেই প্রদেশে গেলে ঠাসা জৈব ব্যবস্থার মধ্যে থাকতে হতে পারে ক্রিকেটারদের।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমের খবর, কুইন্সল্যান্ডের সুরক্ষা বলয়কে বাড়াবাড়ি মনে করছেন ভারতীয় দলের সদস্যরা। টানা ছয় মাস সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে থাকতে বিরক্ত তারা। হুমকিও নাকি দিয়েছেন বেশি কড়াকড়ি হলে ব্রিসবেন টেস্ট খেলবেন না ভারতীয়রা! যদিও এ বিষয়ে দলটির মুখপাত্র কোনো কথা বলেননি।

সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় নামার পর ১৪দিন কোয়ারেন্টাইনের মধ্যে যেতে হয়েছে ভারতীয় দলকে। পরে সিরিজজুড়ে খেলার সময় খানিকটা স্বাধীনতা আশা করেছিলেন তারা, কিন্তু উল্টে গেছে পুরো দৃশ্য। মেলবোর্নের রেস্টুরেন্টে খেতে গিয়ে পাঁচ ক্রিকেটারকে যেতে হয়েছে কোয়ারেন্টাইনে। নিরাপত্তা বলয় ভাঙায় তাদের জরিমানা করা হতে পারে।

Reneta

অজি ব্যাটসম্যান ম্যাথু ওয়েডও বলছেন ব্রিসবেনের কোয়ারেন্টাইন সিডনির চেয়ে কঠিন হবে। তবে সূচি উল্টে যাবে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসিডনি টেস্ট ২০২১
শেয়ারTweetPin

সর্বশেষ

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT