চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ অমান্য করলে সংক্রামক রোগ আইন প্রয়োগ: আইইডিসিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A

করোনা ভাইরাস প্রতিরোধে যাদের কোয়ারেন্টাইনে থাকার কথা তারা সরকারের সহানুভূতিশীল পরামর্শ অমান্য করলে সংক্রামক রোগ আইন প্রয়োগ করা হবে বলে সতর্ক করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ-আইইডিসিআর।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এমন সতর্কতা জারি করেন।

তিনি বলেন: আমরা চাই না এধরনের কোনো আইন প্রয়োগ হোক। আমরা চাই সবাই মিলে আমরা একসঙ্গে করোনা প্রতিরোধে ভূমিকা রাখবো।

Banglabid

আইইডিসিআর পরিচালক বলেন: সরকারের আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, আইসিডিআরবি এবং চট্টগ্রামে সংক্রমণ হাসপাতালকে প্রয়োজনে করোনা ভাইরাস শনাক্তে কাজে লাগাবে সরকার। এর বাইরে জেলা শহরে সব হাসপাতালে করোনা পরীক্ষার প্রয়োজন নেই।

এছাড়া মাস্কের চাহিদা পুরণে সুতি কাপড় কিনে বানিয়ে নেবার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় জনসাধারণের যে কোনো তথ্য ও সেবা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইন নম্বরের সংখ্যা।

Reneta

প্রথমে চারটি নিয়মিত নম্বর থাকলেও পরিস্থিতি মোকাবিলায় ১২টি হটলাইন নম্বর ও জাতীয় স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরটি ব্যবহার করা হচ্ছিল। সেই সঙ্গে নতুন আরও চারটি নাম্বার যোগ করা হয়েছে।

অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন হটলাইন নম্বরগুলো হলো- ০১৫৫০০৬৪৯০১, ০১৫৫০০৬৪৯০২, ০১৫৫০০৬৪৯০৩, ০১৫৫০০৬৪৯০৪, ০১৫৫০০৬৪৯০৫।

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত ৪ হাজার ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজারের বেশি। বাংলাদেশে প্রথম তিন জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তবে তাদের মধ্যে দুজন এখন সুস্থ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইইডিসিআরকরোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT