চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোহলি শিশুসুলভ, ক্লাসলেস’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শেষ হলেও থেমে নেই দুই দলের মুখের লড়াই। সিরিজ জুড়েই বিরাট কোহলির খোলামেলা মন্তব্য আর ধর্মশালায় টেস্ট সিরিজ জেতার পর অজি খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানো নিয়ে খেপেছে অস্ট্রেলিয়ান মিডিয়া।

কোহলি প্রসঙ্গে তাদের ভাষ্য, কোহলির আচরণ শিশুসুলভ। ওর মধ্যে কোন ক্লাস নেই।

ধর্মশালা টেস্ট শেষ হওয়ার পর কোহলি জানিয়েছিলেন তিনি নাকি আগে অজি খেলোয়াড়দের বন্ধু ভাবতেন, কিন্তু এই সিরিজে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তাতে আর অজিদের বন্ধু ভাবেন না।

এমন মন্তব্যের পর আগুনের ফুলকির মতো অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা ও দেশটির মিডিয়া একত্র হয়ে কোহলিকে আক্রমণ করছেন। মার্ক টেলর, ডিন জোন্সের মতো সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন কোহলির এমন মন্তব্যে তারা হতাশ।

টেলর মনে করছেন, এখন ক্রিকেটাররা একসঙ্গে অনেক বেশি খেলেন। নানা দেশে টি-টুয়েন্টি লিগ চালু হয়েছে। প্রায়ই তাদের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। তাই রাগ ধরে রাখার ব্যাপারে অনেক সতর্ক হতে হবে।

‘আমি কখনও মাঠের যুদ্ধকে মাঠের বাইরে আনিনি। খেলা শেষ হয়ে যাওয়ার পরে প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে আমি বন্ধুর মতোই মেশার চেষ্টা করেছি,’ বলেন টেলর।

টুইটারে ডিন জোন্স লিখেছেন, ‘বিরাট নিশ্চয়ই বুঝতে শিখবে যে, এই মহান খেলাটা শুধুই জয়-পরাজয় নিয়ে নয়। খেলতে খেলতে যে বন্ধুগুলো হয় তারাও মহান।’

একই সঙ্গে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানও হতাশা প্রকাশ করেছেন কোহলির মন্তব্যে। তিনি বলেছেন, ‘দুর্ভাগ্যজনক যে, বিরাট এমন মন্তব্য করল; কিন্তু এটা তো ওরই মন্তব্য। কী আর করা যাবে।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জ্যোতি সিনহার একক অভিনয় ‘কহে বীরাঙ্গনা’

পরবর্তী

২১ আগ্নেয়াস্ত্র ও ১২৩৭ গুলিসহ সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পণ

পরবর্তী

২১ আগ্নেয়াস্ত্র ও ১২৩৭ গুলিসহ সুন্দরবনের বনদস্যুদের আত্মসমর্পণ

বিপন্নের তালিকায় রয়েছে বাংলাদেশের কাছিম

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT