চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-যাদবের তাণ্ডবে ভারতের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুর ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সফরকারী ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছে ভারত।

ইংল্যান্ডের দেওয়া ৩৫১ রানের বড় লক্ষ্যে অধিনায়ক বিরাট কোহলির ১২২ ও কেদার যাদবের ১২০ রানের সুবাদে ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা ।

অবশ্য ৩৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দলীয় ৬৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন ভারতের শীর্ষ চার ব্যাটসম্যান লোকেশ রাহুল (৮), শিখর ধাওয়ান (১), যুরাজ সিং (১৫) ও মহেন্দ্র সিং ধোনি (৬)।

এরপর দলকে চরম বিপদের মুখ থেকে উদ্ধার করে অধিনায়ক বিরাট কোহলি ও কেদার যাদব। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। পঞ্চম উইকেট জুটিতে ২০০ রান যোগ করে দলকে জয়ের পথে রাখে এ দুজন ব্যাটসম্যান।

বিরাট কোহলি ১০৫ বলে ৮টি চার ও ৫টি ছয়ে ১২২ রান করে স্টোকসের বলে আউট হন। যাদব ছিলেন কোহলির থেকেও বেশি বিধ্বংসী। মাত্র ৭৬ বলে ১২টি চার ও ৪টি ছয়ে ১২০ রান করেন।

ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরির পর দর্শকদের অভিনন্দনের জবাবে বিরাট কোহলি

কোহলির  ক্যারিয়ারের ২৭তম ওয়ানডে সেঞ্চুরি এটি। এর মধ্যে ১৭টিই লক্ষ্য তাড়া করে। এতদিন ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় সবচেয়ে বেশি ১৭টি সেঞ্চুরির রেকর্ড ছিল টেন্ডুলকারের দখলে। পুনেতে সেঞ্চুরি করে কিংবদন্তি টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন তার উত্তরসূরি কোহলি।

Reneta

শেষদিকে হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৪০ রানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। ইংলিশ বোলারদের মধ্যে জ্যাক বল তিনটি উইকেট নেন। এছাড়াও বেন স্টোকস ও ডেভিড উইলি দুটি করে উইকেট নেন।

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি যাদবের, তবে ঘরের মাঠে সেঞ্চুরি করার স্বাদই আলাদা

এরআগে টস হেরে ব্যাট করতে নেমে ভারতের সামনে রান পাহাড় গড়ে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫০ রান সংগ্রহ করেছে ইংলিশরা।

ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৭৮ রান করেন জো রুট। ৯৫ বলে খেলা এই ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কার মার ছিল। ৬১ বলে ১২ চারে ৭৩ রানের ইনিংস খেলেন জ্যাসন রয়। ম্যাচ হাতে ঝড় তোলেন বেন স্টোকস। তিনি ৪০ বলে খেলেন ৬২ রানের ঝড়ো ইনিংস। যেখানে ২টি চারের মারের পাশাপাশি ৫টি ছক্কার মার ছিল।

১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রান করেন মঈন আলী। এ ছাড়া জস বাটলার ৩১ ও অধিনায়ক ইয়ান মরগান ২৮ রান করেন।

ভারতের হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ ২টি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ইংল্যান্ড ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় বন্যাদুর্গতদের পাশে বিজিবি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জুলাই ১৩, ২০২৬

একতরফা চুক্তির দিন শেষ: ইরানের স্পিকার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT