চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কোহলি নই, আমি সাব্বির’

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৪২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাব্বির রহমান সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: পরপর দুটো সংবাদ সম্মেলন। প্রথমটায় নাথান লায়ন বলে গেলেন, ‘সাব্বিরকে দেখে অমার কোহলির ব্যাটিংয়ের কথা মনে পড়ে।’ পরে সাব্বিরের সামনে এই কথা তুলতেই বললেন, ‘বিরাট কোহলি কোহলিই, আমি আমিই।’

শুরুর ধাক্কা সামলে অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান তুলেছে। এ স্কোর গড়তে বড় অবদান রেখেছেন সাত নম্বরে নামা সাব্বির রহমান। ক্যারিয়ার সেরা ৬৬ রানের ইনিংস ছিল খুব গোছানো। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে অজি স্পিনারদের নিচু হয়ে আসা বল খেলতে অন্যদের যেখানে সংগ্রাম করতে হয়েছে সাব্বির সেখানে ছিলেন সাবলীল।

প্রতিপক্ষ স্পিনারের মুখ কোহলির সঙ্গে তুলনা শুনে সাব্বির বলেন, ‘লায়ন একজন গ্রেট বোলার। পাঁচ উইকেট পাওয়ায় তাকে অভিনন্দন। বিরাট কোহলির মতো ব্যাটসম্যান আমি এখনও হতে পারিনি। তবে চেষ্টা করলে সবই সম্ভব।’

আধুনিক যুগের ক্রিকেটে দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছেন কোহলি। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ারের ৩০তম ওডিআই সেঞ্চুরি করেছেন। ৩০টি সেঞ্চুরি আছে পন্টিংয়েরও। কোহলির সামনে এখন শুধু মাত্র শচীন টেন্ডুলকার। ভারতের সাবেক ব্যাটসম্যানের ওডিআই সেঞ্চুরি ৪৯টি।

এমন একজন ব্যাটসম্যানের সঙ্গে তুলনায় বিনয়ী সাব্বিরের উত্তর, ‘এখানে বিরাট কোহলির সঙ্গে তুলনা করাটা বড় বিষয় না। আমি আমার খেলা খেলতে পারি। টিমকে সাহায্য করতে পারি বা অবদান রাখতে পারি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জন্য।’

ছবি: সাকিব উল ইসলাম

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাব্বিরকে কোহলি মনে হয় লায়নের

পরবর্তী

আবারও স্টোকস-স্যামুয়েলস যুদ্ধের আভাস

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও স্টোকস-স্যামুয়েলস যুদ্ধের আভাস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার ‘পারমাণবিক পরীক্ষা’য় ঢাকার উদ্বেগ

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT