ডোয়াইন স্মিথের ৪১ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস ছাড়া অন্য সব ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে গুজরাট লায়ন্স। ব্যাঙ্গালুরুর শেন ওয়াটসন ৪ উইকেট শিকার করেন।
গুজরাটের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানের ইনিংসটি খেলেন দিনেশ কার্তিক।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সদের সামনে ১৫৯ রানের লক্ষ্যটিকে মামুলিই বলা যায়।
ওয়াটসন ছাড়াও ইকবাল আব্দুল্লাহ ও ক্রিস জর্ডান ২টি করে এবং ইউজভেন্দ্রা চাহাল ১ টি উইকেট শিকার করেন।
এর আগে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে গুজরাট লায়ন্সকে ব্যাটিংয়ে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজকের ম্যাচটিতে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর পরাজিত দল এলিমিনেটর ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার আরও একটি সুযোগ পাবে।









