চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-গেইলদের সর্বনিম্নের লজ্জায় ডোবাল কলকাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ পূর্বাহ্ন ২৪, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
ম্যাচ সেরা নাথান কোল্টার নাইল

ম্যাচ সেরা নাথান কোল্টার নাইল

সাকিব আল হাসানকে এক ম্যাচ খেলিয়েই বসিয়ে দিয়েছে কলকাতা। এরপর সুনীল নারিনকে আরেকবার ওপেনিংয়ে এনে চমক ধরে রেখেছে। নারিন পারলেও পরে অন্যদের ব্যাটিং ব্যর্থতায় ডুবতেই বসেছিল নাইট রাইডার্সরা। বোলারদের দৃঢ়তায় আবার ভেসে উঠে তুলে নিয়েছে ৮২ রানের দুর্দান্ত এক জয়। সঙ্গে বেঙ্গালোরকে আইপিএলের ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহের লজ্জায় ডুবিয়েছে।

ইডেন গার্ডেন্সে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারের ৩ বল আগে গুটিয়ে যাওয়ার সময় মাত্র ১৩১ রানই জমা করতে পারে কেকেআর। সর্বোচ্চ সংগ্রহটি নারিনের ৬ চার ও ১ ছয়ে ১৭ বলে ৩৪!

বাকিদের মধ্যে আরো পাঁচজন দুই অংকের কোটা পেরিয়েছেন। কিন্তু কোন ব্যাটসম্যানই আর ২০-এর ঘর পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস ওকসের ১৮।

রয়্যাল চ্যালেঞ্জার্সদের হয়ে হাত ঘোরানো সবাই উইকেট পেয়েছেন। বল করা ছয় বোলারের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট চাহালের। সেও ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায়। বাকিদের মধ্যে টায়মাল মিলস ও পবন নেগির ২টি করে।

পরে ব্যাটিংয়ে এসে গেইল, কোহলি, ডি ভিলিয়ার্স সমৃদ্ধ লাইনআপ অলআউট হয়ে যায় ৯.৪ ওভারে। মাত্র ৪৯ রানে। চ্যালেঞ্জার্সদের কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি ব্যাটিংয়ে এসে। সর্বোচ্চ ৯ রান কেদার যাদবের। শূন্য তিন জনের। যার অন্যতম জন অধিনায়ক কোহলি। সেটিও গোল্ডেন ডাক। গেইল ১৭ বলে ৭ আর ডি ভিলিয়ার্স ৬ বলে ৮ রানে ফিরেছেন।

বেঙ্গালোরের রোববারের সংগ্রহটি আইপিএলের ইতিহাসে দলীয় সর্বনিম্ন। আগের সর্বনিম্ন সংগ্রহটি ছিল রাজস্থান রয়্যালসের। বেঙ্গালোরের বিপক্ষেই। ২০০৯ সালে ১৫.১ ওভারে ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল রাজস্থান।

Reneta

দাপুটে জয়ের ম্যাচে কেকেআরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাচ সেরা হওয়া নাথান কোল্টার নাইল, ক্রিস ওকস ও কলিন ডি গ্র্যান্ডহোম। অন্য উইকেটটি উমেশ যাদবের।

এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকল কলকাতা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স। আর চার পয়েন্ট নিয়ে তলানিতে রয়্যালরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৩ জাহাজ

এপ্রিল ১৫, ২০২৬

টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় স্ট্রবেরি চাষে সাফল্য

এপ্রিল ১৫, ২০২৬

আন্দামান সাগরে ট্রলার ডুবে রোহিঙ্গা ও বাংলাদেশীসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ

এপ্রিল ১৫, ২০২৬

আমরা মেসির বার্সাকে হারিয়েছি, ইয়ামালের বার্সাকেও: সিমিওনে

এপ্রিল ১৫, ২০২৬
Louisiana Tech University’s Division of Research hosted the Research and Scholarship Awards on April 9, 2026. These awards are given to Louisiana Tech faculty who drive innovation through research and practice, leading to discoveries that expand the boundaries of knowledge. Photograph by Emerald McIntyre/Louisiana Tech University

লুইজিয়ানা টেক-এ ‘আর্লি ক্যারিয়ার এক্সিলেন্স ইন স্কলারশিপ’ পেলেন বাংলাদেশি শিক্ষক ড. নাসিম সাবাহ

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT