চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-অশ্বিনে ভারতের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৬
স্পোর্টস
A A

মুম্বাইয়ের ওয়াংখেড়ে ইংল্যান্ডকে এক ইনিংস ও ৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টেস্টর চতুর্থটি শেষে ৩-০ তে সিরিজ জিতে নিল ভারত। বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ের পর ছয় উইকেট নিয়ে ইংলিশদের ইনিংস প্রায় একাই গুঁড়িয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন।

ম্যাচের পঞ্চম দিন ইনিংস ব্যবধানে হার এড়াতে সফরকারীদের প্রয়োজন ছিল ৪৯ রান। হাতে চার উইকেট। তবে অশ্বিনের স্পিন ঘূর্ণিতে ইনিংস পরাজয়ই হয় অ্যালিস্টার কুকু বাহিনীর।

আগের দিনে ৫০ রানে শেষ করা জনি বেয়ারস্টো এদিন মাত্র এক রান করেই সাজ ঘরে ফেরেন। জস বাটলার অপরাজিত থাকলেও, ক্রিস ওকস, আদিল রশিদ ও জেমস অ্যান্ডারসনকে একাই ফেরান অশ্বিন। শেষ পর্যন্ত ১৯৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

ওয়াংখেড়ের রাজা বিরাট কোহলি৷ রেকর্ডের পর রেকর্ড গড়ছেন ভারতীয় অধিনায়ক৷ ডাবল সেঞ্চুরির সঙ্গে আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি৷ টেস্ট ক্যারিয়ারে তৃতীয় ডবল সেঞ্চুরি৷

সোমবার টেস্ট ও সিরিজ জয়ের পর আরও একটি রেকর্ড গড়লেন তিনি৷ কোহলিই প্রথম ভারত অধিনায়ক যার নেতৃত্বে পরপর ৫ সিরিজে জয় ভারতের৷  শ্রীলঙ্কা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড৷ পাঁচ সিরিজে জয়ী অধিনায়ক বিরাট কোহলি ৷

বিরাট কোহলি একমাত্র ভারতীয় অধিনায়ক যার দখলে তিনটে ডাবল সেঞ্চুরি, এই কৃতিত্ব এর আগে কোনও ভারতীয়ের নেই

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন৷ ম্যাচে মোট ১২টি উইকেট অশ্বিনের দখলে৷এ নিয়ে সপ্তমবার ম্যাচে ১০ উইকেট অশ্বিনের ৷

Reneta

এর আগে ভারতের প্রথম ইনিংসে ২৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক বিরাট কোহলি। সেই সঙ্গে সেঞ্চুরি আসে ওপেনার মুরালি বিজয় ও জয়ন্ত যাদবের ব্যাট থেকে। ম্যাচ সেরার পুরস্কার ওঠে কোহলির হাতে।

ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ পর জয় পেল ভারত। সর্বশেষ দলটি ২০০৮-০৯ মৌসুমে ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতেছিল।

আগামী ১৬ ডিসেম্বর থেকে চেন্নাইয়ে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে দু’দল।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪০০ ( জেনিংস ১১২, বাটলার ৭৬, মঈন আলী ৫০ ; অশ্বিন ৬/১১২, জাদেজা ৪/১০৯)
ভারত প্রথম ইনিংস: ৬৩১ (কোহলি ২৩৫, বিজয় ১৩৬, জয়ন্ত ১০৪; রশিদ ৪/১৯২, রুট ২/৩১, মঈন ২/১৭৪)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৯৫ (রুট ৭৭, বেয়ারস্টো  ৫১*, কুক ১৮, অশ্বিন ৬/৫৫, জাদেজা ২/৬৩, ভুবনেশ্বর ১/১১, জয়ন্ত ১/৩৯)।

ফল: ভারত ইনিংস ও ৩৬ রানে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ইংল্যান্ড সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

‘শেষ বিশ্বকাপ’ খেলছেন রোনালদো

জুলাই ৬, ২০২৬

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন অপসারণে মেটাকে ভারতের নির্দেশ

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT