চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির মাইলফলকের পর পূজারায় লিড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৪ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউদাম্পটনে বিরাট কোহলির ছয় হাজার টেস্ট রান ছোঁয়ার দিনে ব্যাটিংয়ে পথ হারাচ্ছিল ভারত। কিন্তু চেতেশ্বর পূজারার অপরাজিত সেঞ্চুরিতে দিন শেষে ২১ রানে এগিয়ে সফরকারীরাই। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে অবশ্য কোনো উইকেট হারায়নি।

শুক্রবার চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে সবকটি উইকেট নিয়ে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত গুটিয়ে গেছে ২৭৩ রানে। তাতে আসে ২৭ রানের লিড। আর প্রথম ইনিংসে ২৪৬ রান তোলা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬ রান তুলে সবকটি উইকেট অক্ষত রেখে দিন শেষ করেছে।

১৯৫ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। এরপরই পূজারার প্রতিরোধ, সঙ্গী দুই টেল! প্রথমে ইশান্ত শর্মাকে (১৪) নিয়ে নবম উইকেট জুটিতে ৩২ এবং পরে শেষ উইকেট জুটিতে জাসপ্রীত বুমরাহকে (৪) নিয়ে ৪৬ রান যোগ করেন পূজারা।

পূজারাকে শেষঅবধি আউট করতে পারেননি ইংলিশ বোলাররা। ওয়ান ডাউনে নামা এ ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১৩২ রানে। ১৬ চারে ২৫৭ বলের ইনিংস তার। ৩০ বছর বয়সী পূজারার টেস্টে এটি ১৫তম শতক।

সকালে সবকটি উইকেট হাতে রেখে ১৯ রানে শুরু করা ভারত লোকেশ রাহুল ১৯, শেখর ধাওয়ান ২৩ এবং বিরাট কোহলির ৪৬ রানে ভালো শুরু করে। পূজারাকে নিয়ে কোহলি তৃতীয় উইকেটে যোগ করেন ৯২ রান। পথে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ভারত অধিনায়ক। ১১৯ ইনিংসে ৬ হাজার, ভারতীয়দের মধ্যে তার চেয়ে কম ইনিংসে ছয় হাজার ছুঁয়েছেন কেবল সুনীল গাভাস্কার, ১১৭ ইনিংসে।

কোহলি ফেরার পর অজিঙ্কা রাহানে ১১, রিশভ পান্ট শূন্য, হার্দিক পান্ডিয়া ৪, রবীচন্দ্র অশ্বিন ১ রানে ফিরে দলকে বিপদে ঠেলেন।

ইংল্যান্ডের হয়ে দিনের নায়ক একাদশে ফেরা মঈন আলী। নিয়েছেন ৬৩ রানে ৫ উইকেট। স্টুয়ার্ট ব্রডের দখলে গেছে ৩ উইকেট।

ট্যাগ: কোহলিপূজারালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলে চলন্ত বাসে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

পরবর্তী

সাদাসিধে আয়োজনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

পরবর্তী
বিএনপি

সাদাসিধে আয়োজনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

গাইবান্ধা

মৃত্যুকূপ সড়কে পলাশবাড়ী ট্র্যাজেডি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT