চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির ব্যাটে টিকে থাকল বেঙ্গালুরুর প্লে-অফের আশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২০, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি আইপিএল জুড়েই রান খরায় ভুগছিলেন বিরাট কোহলি। প্লে-অফের রেসে টিকে থাকতে দারুণ কিছু করে দেখাতেই হতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। গুরুত্বপূর্ণ ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে অগ্রণী ভূমিকায় থেকে দলের জয় নিশ্চিত করেছেন সাবেক আরসিবি অধিনায়ক কোহলি।

টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করা গুজরাট টাইটান্সের বিপক্ষে ৮ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে টেবিলের চারে ওঠে এসেছে বেঙ্গালুরু। রেসে টিকে থাকতে শেষ ম্যাচে মোস্তাফিজের দিল্লির হারের অপেক্ষায় এখন ফাফ ডু প্লেসিসের দল।

চলতি আইপিএলে এখন পর্যন্ত তিনবার শূন্য রানে ফিরেছেন কোহলি। আসরে কেবল একটি অর্ধশত রানের ইনিংস ছিল তার। প্লে-অফ নিশ্চিতের শেষ ম্যাচের জন্যই যেন সব তুলে রেখেছিলেন এতো তিনি। ম্যাচে ৫৪ বলে ২ ছয় ও ৮ চারে ৭৩ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে যান কোহলি। বাকি কাজ টুকো সারে গ্লেন ম্যাক্সওয়েল।

শুরুতে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার ৪৭ বলে ৬২ রানের ইনিংসে ভর করে বেঙ্গলুরুকে ১৬৯ রানের লক্ষ ছুড়ে দেয় গুজরাট। জবাবে কোহলির অনবদ্য ইনিংস ও অধিনায়কের দায়িত্বশীল ব্যাটে ভর করে জয়ের পথে হাটে বেঙ্গালুরু। শেষ দিকে ম্যাক্সওয়েলের ঝড়ো ১৮ বলে ৪০ রানে জয় তুলে টেবিলের সেরা চার নম্বরে ওঠে আসে বেঙ্গালুরু।

দারুণ জয়ের পরও নিশ্চিত নয় বেঙ্গালুরুর প্লে-অফের স্বপ্ন। শেষ ম্যাচে তাকিয়ে থাকতে হবে দিল্লির দিকে। দিল্লি জয় পেলে সমান ১৬ পয়েন্ট হবে দু’দলেরই। তবে রান রেটে এগিয়ে থাকায় সেক্ষেত্রে কপাল পুড়বে বেঙ্গালুরুর। অন্যদিকে টেবিলের সেরা দুই নম্বর স্থান আগেই নিশ্চিত করে ফেলেছে গুজরাট ও লক্ষ্ণৌ। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে রয়েছে রাজস্থান র‌য়্যালস। চার নম্বর স্থান দখলের লড়াইয়ে আগামীকাল রাত ৮ মুম্বাইয়ের মুখোমুখি হবে দিল্লি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিগুজরাট টাইটান্সডু প্লেসিসদিল্লি ক্যাপিট্যালসপান্ডিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডের ক্লাবকে হারাল বাংলাদেশ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT