চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের ভোগাচ্ছে পেস, শ্রীলঙ্কাকে বৃষ্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কা দলের সাম্প্রতিক পারফরম্যান্সে যাচ্ছেতাই অবস্থা! অন্যদিকে ভারত উড়ছে ধারাবাহিকভাবে। ঘরের মাঠে কোহলিদের সাফল্য নিয়ে তো কোন প্রশ্নই নেই। সেই ভারতের মাটিতে এসেই কিনা দেখা মিলছে অন্য লঙ্কার। পেসে স্বাগতিকদের কাঁপিয়ে দেয়ার পথে চান্দিমালের দলের সামনে অবশ্য মূহমূহ বাধা সৃষ্টি করছে বৃষ্টি। দুদিনে মাঠে বল গড়িয়েছে কেবল ৩২.৫ ওভার। তাতে স্পষ্টত এগিয়ে সফরকারীরাই।

কলকাতায় প্রথম দিনে বৃষ্টিতে খেলা শুরু হতে হতে দুই সেশন পেরিয়ে যায়। তৃতীয় সেশনে যা একটু বল মাঠে গড়ায়, সেটি ১১.৫ ওভারে থামে। আলোকস্বল্পতায় আগেভাগেই বন্ধ হয় যায় খেলা। দ্বিতীয় দিনেও বৃষ্টির বাগড়া থাকল, খেলা হতে পারল মাত্র ২০ ওভার। দুপুর তিনটার দিকে দিনের খেলার ইতি ঘোষণা করেন আম্পায়াররা।

ইডেন গার্ডেনসে শ্রীলঙ্কার হয়ে প্রথম দিনের চমকের নাম ছিল সুরঙ্গা লাকমাল। ভারতের টপঅর্ডার নাড়িয়ে দেয়া এক স্পেল শেষে তার বোলিং ফিগার ছিল, ৬-৬-০-৩! শুক্রবার আরও ৫ ওভার বল করেছেন। উইকেট পাননি। আরও ৩টি মেডেন আদায় করার পথে দিয়েছেন ৫ রান।

তবে এদিন আরেক মিডিয়াম পেসার দাসুন শানাকা ২ উইকেট নিয়ে সেটা পুষিয়ে দিয়েছেন। শূন্য রানে অপরাজিত হিসেবে দিন শুরু করা আজিঙ্কা রাহানেকে ৪ রানের মাথায় ডিকেভেল্লার গ্লাভসে জমা করিয়েছেন। পরে রবিচন্দ্রন অশ্বিনকেও (৪) ফেরান করুনারত্নের ক্যাচ বানিয়ে।

যদিও ৮ রানে অপরাজিত থেকে দিন শুরু করা পূজারাকে ফেরাতে পারেনি লঙ্কানরা। ৪৭ রানের ইনিংসে ধৈর্যের পরীক্ষা দিয়ে টিকে আছেন, সঙ্গী হৃদ্ধিমান শাহার সংগ্রহ ৬ রান।

তাতে ১৭ রানে ৩ উইকেট নিয়ে শুরু করা ভারত দিন শেষ করেছে ৫ উইকেটে ৭৪ রানে।

Reneta

বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে বৃষ্টি বিভ্রাটের পর তিন উইকেট ঝুলিতে পোরেন লাকমাল। ৬ ওভারে কোন রান খরচ করেননি। এই লঙ্কান পেসার দ্বিতীয় দিনে আরও ১০ বলে রান দেননি। তাতে দারুণ একটি রেকর্ডে পা রেখেছেন।

নিজের ৪৭তম বলে গিয়ে একটি চার খেয়েছেন লাকমাল। রান দেওয়ার আগেই ৪৬ বল করে ১৬ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন। ২০০১ সালের পর সর্বোচ্চ ৪০ বল পর্যন্ত রান না দেয়ার রেকর্ড ছিল, যা জেরমে টেলর ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েছিলেন। সেটাই টপকে গেলেন শ্রীলঙ্কান পেসার।

সে পথে প্রথম দিনে ফিরিয়েছিলেন উদ্বোধন করতে আসা শেখর ধাওয়ান ও লোকেশ রাহুলকে। পরে ১১ বল খেলেও রানের খাতা খুলতে না পারা বিরাট কোহলিকে এলবিডব্লিউ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-শ্রীলঙ্কা টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উপজেলা-পৌরসভায় এনসিপি’র ১০০ প্রার্থীর নাম ঘোষণা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নরেন্দ্র মোদির অনুষ্ঠানস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

মে ১০, ২০২৬

রাজশাহীর কোন আম কবে আসবে বাজারে?

মে ১০, ২০২৬

দাপুটে বোলিংয়ে মিরপুর টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের

মে ১০, ২০২৬
রান্নাঘরের মেঝে খুঁড়ে যুবকের লাশ উদ্ধার

রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা ছিল লাশ, ৩৫ দিন পর উদ্ধার

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT