চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের নিয়ে এখনই ভাবা শুরু করেছেন মোসাদ্দেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
mossaddek

mossaddek

বুধবার একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলেন মোসাদ্দেক হোসেন! উঠেই শুনলেন মন ভালো করা সংবাদ। ছোট কাঁধে বড় দায়িত্ব পেয়ে বিশ্বকাপের দলে জায়গা হয়েছে এ অলরাউন্ডারের!

সুখবর শুনে অবশ্য অবাকই হয়েছেন মোসাদ্দেক। কারণ এক সিরিজে জায়গা হয় তো আরেক সিরিজে বাদ, এমন উত্থান-পতনের মধ্যে দিয়ে যাওয়ায় বিশ্বকাপ দলে সুযোগ পাবেন সেটা কল্পনা করেননি এবারের ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে নেতৃত্ব দেয়া তরুণ।

‘ঘুম থেকে ওঠার পর যখন শুনলাম তখন স্বাভাবিকভাবেই অবাক হয়েছি। আমারও একটা ধারণা ছিল হয়তো থাকতেও পারি, নাও থাকতে পারি। শোনার পর অবশ্যই অনেক ভালো লাগছে। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন।’

‘যখন থেকে খেলা শুরু করি, তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্বকাপে খেলব। সব বড় টুর্নামেন্টের দিকেই সবসময় ফোকাস থাকে। আমিও সেইভাবে চিন্তা করেছি যে বিশ্বকাপে খেলব, বাংলাদেশের জন্য ভালো কিছু করব। ১৫ জনের দলে আছি, চেষ্টা করব সুযোগ পেলে ভালো কিছু করার।’

‘যদি ইন্টারন্যাশনালে ফর্ম খারাপ বলেন, আমার ক্যারিয়ারের দুই তিনটা ম্যাচে খারাপ করেছি। আমার জায়গায় যে সুযোগগুলো পেয়েছি, টুকটাক কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি। ফর্ম আসলে পার্মানেন্টলি থাকবে না। আসবে যাবে এমন অবস্থা সবার জন্যই হবে। চেষ্টা করেছি যে প্লাটফর্মেই হোক, সেখানে পারফর্মের চেষ্টা করতে। যদি সামনে ভালো কিছু হয় তাহলে আমার স্বপ্ন পূরণ হবে।’

বিশ্বকাপের মূল দলে সুযোগ পেলে বড় রকমের দায়িত্ব সামলাতে হতে পারে মোসাদ্দেককে। কাঁধে চোট থাকায় মাহমুদউল্লাহ রিয়াদ বোলিং করতে পারবেন কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর মূল কাজ ব্যাটিংয়ের সাথে বল করতে পারেন বলেই বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গেছেন। রিয়াদ বল না করলে অফস্পিনের দায়িত্বটা তাকেই সামলাতে হতে পারে।

Reneta

আবাহনী অধিনায়ক মোসাদ্দেক লোয়ার-মিডলঅর্ডারে ব্যাটিং করে ১২ ম্যাচে এক সেঞ্চুরি ও চার ফিফটিতে এ মৌসুমে করেছেন ৪২৮ রান। বল হাতে নেন ৬ উইকেট। বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে ২৪ ওয়ানডে খেলে করেছেন ৩৪১ রান। উইকেট নিয়েছেন ১১টি। বল হাতে খুব সফল না হলেও নতুন বল কিংবা স্লগে বোলিং করে রান চাপিয়ে রাখার কঠিন দায়িত্ব সামলেছেন অতীতে।

সুযোগ যখন পেয়েছেন সেটা সঠিকভাবে সামলাতে চান মোসাদ্দেক। প্রতিটা ম্যাচেই দিতে চান নিজের সেরাটা। তবে এরমধ্যে ভারত ম্যাচ নিয়ে আলাদা উত্তেজনায় ফুটছেন আবাহনী অধিনায়ক। সেই ম্যাচে চান বিশেষ কিছু করতে, ‘বিশ্বকাপে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই এক্সাইটমেন্ট কাজ করে যে ভারতের সঙ্গে খেলব। আমার কাছে ভারতের সঙ্গেই বেশি এক্সাইটমেন্ট মনে হয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯মোসাদ্দেক হোসেনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT