চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের নতুন কোচ শাস্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
কোহলি

ভারতের জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ নির্বাচিত হয়েছেন রবি শাস্ত্রী। সাবেক এই অধিনায়ককে আগামী দুবছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। ২০১৯ সালের বিশ্বকাপ মাথায় রেখে ভারত এবার নতুন কোচ নিয়োগ দিল।

সোমবার মুম্বাইতে ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য শচীন-সৌরভরা শাস্ত্রী, টম মুডি, বীরেন্দ্র শেবাগ, রিচার্ড পাইবাস ও লালচাঁদ রাজপুতের সাক্ষাতকার নেন। যার মধ্যে সভায় সশরীরে হাজির ছিলেন শুধু বীরু। বাকিরা স্কাইপে হাজিরা দিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন।

পরে সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, নতুন কোচের নাম ঘোষণার আগে তাদের আরও কয়েকদিন সময় চাই। কিন্তু ২৪ ঘণ্টা না পেরোতেই শাস্ত্রীকে কোহলিদের নতুন কোচ ঘোষণা করল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স।

কোহলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে কোচের আসনটি হারিয়েছেন অনিল কুম্বলে। নতুন কোচ নির্বাচনের সময়ও কোহলির মতামত অনেক গুরুত্ব পাবে বলে গুজব ছিল ভারতের ক্রিকেট অঙ্গনে। কোহলির সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে বেশ খানিকটা এগিয়ে ছিলেন শাস্ত্রী। শচীনের প্রথম পছন্দেও ছিল শাস্ত্রী। শেষ পর্যন্ত কুম্বলের আসনে বসলেন তিনিই।

২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত ভারতের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করেন শাস্ত্রী।টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ডিরেক্টর পদ ছেড়ে দেন। সে সময় তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল ক্রিকেটারদের। দলও ভাল করেছিল ওই সময়টাতে।

শাস্ত্রী ডিরেক্টর থাকাকালে ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত। তার আমলেই অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে ৩-০তে টি-টুয়েন্টি সিরিজ জেতে কোহলিরা। এই দুটি দলের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজও জেতে ভারত।

১৯৮১ সালে অভিষেকের পর ৮০ টেস্টে ৩৫ দশমিক ৭৯ গগে ৩৮৩০ রান করেন শাস্ত্রী। লংগার ভার্সনে ১৫১টি উইকেট আছে তার।

অলরাউন্ডার শাস্ত্রী ১৫০ ওয়ানডেতে রান করেছেন ৩১০৮টি। এই ফরমেটে তার উইকেট সংখ্যা ১২৯টি।

ট্যাগ: ভারতীয় ক্রিকেটরবি শাস্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৪ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার

পরবর্তী

ষোড়শ সংশোধনী বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পরবর্তী
ষোড়শ সংশোধনী

ষোড়শ সংশোধনী বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

হারে শুরু অ্যান্ড্রু অর্ডের বাংলাদেশ অধ্যায়

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT