চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলিদের অপেক্ষায় রাখলেন কামিন্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের জয়ে কাঁটা হয়ে দাঁড়ালেন শুধু একজন। তিনি প্যাট কামিন্স। বল হাতে ভারতীয় ইনিংসে ধস নামানোর পর ব্যাট হাতেও কোহলিদের জয় বিলম্বিত করলেন অজি পেসার। বক্সিং-ডে টেস্টের চতুর্থ দিন শেষে ভারতীয়রা জয় থেকে মাত্র দু’কদম দূরে।

মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের ফয়সালা হবে রোববার। ৩৯৯ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮ উইকেট ২৫৮।

ব্যাট হাতে প্যাট কামিন্সের অপ্রত্যাশিত লড়াই শনিবারের মধ্যে ভারতের জয় রুখে দেয়। ৬১ রানে অপরাজিত থেকে দিনের শেষে ড্রেসিংরুমে ফেরা অজি পেসারের মুখে স্বভাবতই চওড়া হাসি। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার হাফসেঞ্চুরি করলেন কামিন্স।

প্রথম ইনিংসে ভারতের ৭ উইকেটে করা ৪৪৩ রানের জবাবে ১৫১তেই অলআউট হয় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের বোলিং তোপে ৫৪ রানেই ৫ উইকেট হারায় ভারত।

আগের দিনের ৫ উইকেটে ৫৪ রান নিয়ে খেলতে নেমে চতুর্থদিন ৮ উইকেটে ১০৬ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন কোহলি। এতে অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ৩৯৯ রানের।

মেলবোর্নে ৩২২ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নাই কখনো। তাই রেকর্ড জয়ের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও প্রথম ইনিংসের ছবি। দলীয় ৬ রানে অ্যারন ফিঞ্চের ফেরার মধ্যদিয়ে শুরু। মাঝে উসমান খাজা ৩৩, শন মার্শ ৪৪, ট্রভিস হেড ৩৪ ও টিম পেইন ২৬ রানের ছোট ছোট ইনিংস খেলে লড়াই চালান। তবে আসল লড়াইটা করেন কামিন্স। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে অপরাজিত আছেন ৬১ রানে।

Reneta

মিচেল স্টার্ক ১৮ রান করে কামিন্সকে বেশ সঙ্গ দিলেও শেষবেলায় ফিরে গেছেন। দিনশেষে কামিন্সের সঙ্গী ৬ রানে অপরাজিত নাথান লায়ন। দুই উইকেট হাতে নিয়ে শেষদিনে অজিদের দরকার আরও ১৪১ রান। এই কঠিন পথে কতটা হাঁটতে পারবেন কামিন্স-লায়ন তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে!

ভারতের হয়ে এদিন তিন উইকেট নিয়েছেন স্পিনার রবীন্দ্র জাদেজা। দুটি উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লাইনআপ তছনছ করা জাসপ্রিত বুমরাহ। আরেক পেসার মোহাম্মদ সামিও নিয়েছেন দুটি উইকেট। এক উইকেট গেছে ইশান্ত শর্মার পকেটে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কামিন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT