ক্রিকেট

কোহলিকে বিশ্রাম নিতে বলছেন শাস্ত্রী

ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে, হেলমেট ও গ্লাভস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার ব্যাটসম্যান মাঠে, ব্যাট হাতে প্রস্তুত, দর্শকদের মাঝে. Channel i News – চ্যানেল আই নিউজ

দুঃসময় পিছু ছাড়ছে না বিরাট কোহলির। ভারতের সব ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে ভারমুক্ত থাকতে অধিনায়কত্ব করছেন না আইপিএলে বেঙ্গালুরুরও। কিন্তু রানখরা কাটছেই না। লক্ষ্ণৌর বিপক্ষে সবশেষ ম্যাচে গোল্ডেন ডাকে ফিরেছেন। রানখরা আর অবসাদ কাটাতে কোহলিকে তাই কিছু সময় ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ রবি শাস্ত্রীর।

প্রায় আড়াই বছর কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই। সময়ের অন্যতম সেরা ব্যাটার যেন হারিয়ে খুঁজছেন নিজেকে। ইনিংস বড় করতে পারছেন না। বিরাটকে তাই বিশ্রামের পরামর্শ জাতীয় দলের সাবেক গুরু শাস্ত্রীর।

‘যখন কোচ ছিলাম, প্রথম কথাটি বিরাটকে বলেছিলাম- ছেলেদের প্রতি সহানুভূতি দেখাতে হবে। বলপ্রয়োগ করলে অনেকেই জায়গা হারাবে। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং নিজের সেরাটা দিতে হবে।’

‘কোহলিকে অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। এখানকার কারও যদি বিশ্রামের প্রয়োজন হয়ে, সেটা কোহলিরই। দুমাস হোক কিংবা দেড়মাস। ইংল্যান্ড সিরিজের আগে হোক বা পড়ে, তার বিরতি দরকার। আরও ৬-৭ বছর খেলতে পারে সে, মাথা কাজ করলে আপনি তাকে হারাতে চাইবেন না।’

শাস্ত্রীর কথায় সহমত ইংলিশদের সাবেক ব্যাটার কেভিন পিটারসেনও, ‘শাস্ত্রী শতভাগ সঠিক। কোহলিকে বিয়ে থেকে বাচ্চা হওয়া পর্যন্ত ব্যক্তিগত জীবনের সবকিছু মিডিয়ায় সামলাতে হয়েছে। দেখা হলে তাকে বলবো ছয় মাসের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করুন এবং নিজে নিজেই উজ্জীবিত হন।’

চলতি আইপিএলে এপর্যন্ত ৪০-ঊর্ধ্ব দুটি ইনিংস খেলেছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতক পেয়েছেন, তবুও সমালোচনার মুখে পড়তে হচ্ছে দীর্ঘ সময় শতক পাচ্ছেন না বলে।

বিষয়:২০২২ আইপিএল আরসিবি কোহলি পিটারসন ভারত শাস্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…