দুর্নীতিবাজরা কেউই অবৈধ আয় শান্তিতে ভোগ করতে পারবে না, সবাইকেই আইনের আওতায় আনার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অন্যদিকে, শাসন ব্যবস্থায় ছিদ্র থাকলে রাষ্ট্র চাইলেও দুর্নীতিমুক্ত থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।
‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’, প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৮ এর অংশ হিসেবে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে শতভাগ শাস্তি নিশ্চিতের অঙ্গীকার করেন দুদক চেয়ারম্যান।
সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে আগামীতে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ন্যায়পরায়ণ হতে উপদেশ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ।
দুর্নীতি প্রতিরোধে সকল পেশাজীবীসহ ব্যাপক জনগোষ্ঠীর মধ্যে দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।







