অন্যান্য

‘কোন উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান’

‘কোন উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান’

‘ইসলাম ধর্মের বিরুদ্ধে কটূক্তির’ অভিযোগে গত ১৩ মে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে দেশ জুড়ে। সামাজিক মাধ্যমগুলোতেও সমানভাবে সেই ঝড়ের প্রকোপ। কান ধরে ছবি তুলে ফেসবুকে শেয়ার করছেন অনেকে। স্ট্যাটাস ও কমেন্টেও চলছে আলোচনা-সমালোচনা।

এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন। স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘দুঃক্ষিত স্যার। ক্ষমা করবেন।

এই লজ্জা ও পরাজয় আপনার নয়। আপনাকে যথাযথ সম্মান করতে না পারার এই লজ্জা ও পরাজয় আমাদের পুরো জাতির।

এরা শুধু আপনাকেই অসম্মান করে খান্ত হয়নি, এই জাতির স্লোগান ‘জয় বাংলা’কেও অপমান করেছে। ইতিহাস কখনই তাদের ক্ষমা করবে না।

যে জাতীয় পার্টির স্লোগান জামায়াত-বিএনপি’র মতো পাকিস্তানি ভাবধারার ‘বাংলাদেশ জিন্দাবাদ’, কিন্তু শিক্ষককে অপমানের সময় কোন উদ্দ্যেশে তারা “জয়বাংলা” স্লোগান ব্যবহার করেছে ?’

বিষয়:আশরাফুল আলম খোকন শিক্ষক লাঞ্ছনা সেলিম ওসমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…