চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোন ইস্যু নতুন সরকার কীভাবে সামলাচ্ছে, জনগণ তা দেখছে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:২৪ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

৩০ ডিসেম্বরের নির্বাচনে ভূমিধস বিজয় থেকে শুরু করে মন্ত্রিসভা গঠনের পর থেকেই আলোচনায় সরকার। কে কোন মন্ত্রণালয় পেলেন, পুরনোরা কেন বাদ গেলেন, জোটের অবস্থা কী হবে, দায়িত্বশীলরা কেমন করবেন, এরকম নানা আলোচনা চারদিকে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানে জমজমাট আলোচনা চলছে।

এসব আলোচনার সঙ্গে যুক্ত হয়েছে ধর্ষণকাণ্ড, শ্রমিক অসন্তোষ এবং নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নতুন নতুন কথা ও তাদের ছবি নিয়ে বিতর্ক। শ্রমিক অসন্তোষ কয়েকদিনের মধ্যে দক্ষতার সঙ্গে সামাল দিতে পেরেছেন নতুন সরকারের দুই মন্ত্রী, যদিও এক শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এরকম আরও দুঃখজনক ঘটনা সামনের দিনগুলোতে আসতে পারে। পরপর তিনবারের এই সরকারের উপরে পক্ষ-বিপক্ষের অনেক প্রত্যাশা-দাবি ও নজর রয়েছে বলে আমাদের মনে হয়।

নির্বাচিত একটি সরকার তার নির্বাচনী ইশতেহার অনুসারে কাজ করে যাবে, এটাই স্বাভাবিক। তারপরও অনেকসময় নানামুখী পরিস্থিতিতে লক্ষ্য পরিবর্তন হতে পারে। এ বিষয়টি কিছুটা খোলাসা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের ফার্স্ট প্রায়োরিটি মাদক। এর সঙ্গে দুর্নীতিও আছে। তবে এবার সুশাসনের বিষয়ে অধিক মনোযোগ দেয়া হবে। এসব বিবেচনায় রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ফেসেস (নতুন মুখ) নিয়ে তার কেবিনেট (মন্ত্রিসভা) সাজিয়েছেন।’

এছাড়া বিরোধী জোটের বিভিন্ন ভবিষ্যত কর্মকাণ্ডের বিষয়েও তিনি সরকারের প্রস্তুতি ও পরিকল্পনা শেয়ার করেছেন। নিজ জোটের শরীকদের সঙ্গে মন্ত্রিত্ব নিয়ে সর্ম্পকের বিষয়েও তাকে কথা বলতে হয়েছে। জোটের শরীকদের প্রতিক্রিয়া এসেছে।

কোন বিষয়টি সরকার কীভাবে মোকাবিলা করছে, জনগণ তা লক্ষ্য করছে গুরুত্বের সঙ্গে।

Reneta

দেশের জনগণ রাজনৈতিক কথাবার্তার চেয়ে কার্যকর বাস্তবায়ন দেখতে পছন্দ করে। শান্তিপ্রিয় জনগণ ঝামেলা পছন্দ করে না বলেই অনেক অসঙ্গতি নিয়ম বলেও মেনে নেয় অনেকসময়। কিন্তু সেই সঙ্গে তারা সরকার ও রাষ্ট্রের বিভিন্ন অংশের প্রতি বিশ্বাস রাখে ও একাত্মতা দেখায় ঐতিহ্যগতভাবে।

জনগণের এই আচরণের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন এই সরকারের ‘প্রায়োরিটি’ ঠিক করা দরকার বলে আমরা মনে করি।

আমাদের আশাবাদ, কোনো কিছু বাস্তবায়নে অহেতুক তাড়াহুড়া না করে ও নানামুখী বিতর্ক এড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার জনগণের আস্থা অর্জন ও তাদের ইশতেহার ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে সক্রিয় হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইশতেহারনির্বাচনসম্পাদকীয়সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছাত্রবিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশ যাচ্ছে বাড়ি বাড়ি, নিয়েছে নতুন আরও কৌশল

জুলাই ২৩, ২০২৬

বিশ্বকাপে ফেটে যাওয়া হাড় নিয়ে তিন ম্যাচ খেলেছেন পারেদেস

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT