বাংলাদেশ

‘কোনো মন্ত্রী-মিনিস্টার আমার কিছু করতে পারবে না’

‘কোনো মন্ত্রী-মিনিস্টার আমার কিছু করতে পারবে না’

ধানমণ্ডি লেকে নুরুল্লাকে পেটানোর ঘটনা সোশ্যাল মিডিয়া ভাইরালের পর থেকে সর্বত্র চলছে সমালোচনা। রবিবার থেকে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, জুনায়েদ আল ইমদাদ নামের এক তরুণ মোহাম্মদ নুরুল্লাহ নামের আরেক ছেলেকে বেধড়ক মারধর করতে থাকে। ১০ মিনিটের এই ভিডিওতে জুনায়েদের মারধরের পাশাপাশি দম্ভোক্তি প্রকাশ পেয়েছে। পুরো ভিডিওটি ধারণ করা হয়েছে ধানমণ্ডি লেক এলাকায়।

জুনায়েদ বার বার লাফিয়ে লাফিয়ে লাথি মারতে থাকে নুরুল্লাহ নামের ছেলেটিকে। একই সাথে বলতে থাকে ”আমি জুনায়েদ, জুনায়েদ। কোনো মন্ত্রী-মিনিস্টার আমার কিছু করতে পারবে না।”

ভিডিওতে দেখুন মারপিটের দৃশ্য:

বিষয়:জুনায়েদ-ধানমন্ডি লেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…